পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের চৌবাড়িয়া মাঠের মাঝ দিয়ে বয়ে চলা জোলা থেকে অজ্ঞাত এক পুরুষ ব্যক্তির (৫৫) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য হেলাল উদ্দিন। বৃহস্পতিবার (৭ মে) দুপুর ১২ টার সময় এই লাশ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাত এই ব্যাক্তিকে জোড়গাছা বাজার সহ বেশ কয়েকটি বাজারে ঘুড়াফেরা করতে দেখা গেছে।
এদিন সকালে স্থানীয় লোকজন চৌবাড়িয়া মাঠে কাজ করতে গেলে জোলার কচুরিপানার মধ্যে একটি লাশ ভেসে থাকতে দেখে স্থানীয় ১ নং ওয়ার্ড মেম্বার হেলাল উদ্দিনকে খবর দেয়া হয়।
পরে তিনি উক্ত ঘটনা স্থলে উপস্থিত হয়ে আটঘরিয়া থানা পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ইউপি সদস্য হেলাল উদ্দিন বলেন, আনুমানিক সকাল সাড়ে দশটার সময় স্থানীয় লোকজন লাশ দেখে আমাকে ফোনে খবর দিলে আমি সেখানে পৌঁছাই এবং আটঘরিয়া থানা পুলিশকে খবর দেই।
এবিষয়ে আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি নাজমুল হক বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।
লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা মর্গে প্রেরণ করা হয়েছে। তবে মৃত ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি। পরবর্তীতে ময়না তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক : মাহমুদ আনোয়ার হোসেন
নির্বাহী সম্পাদক : জুবায়ের রহমান চৌধুরী
বার্তা সম্পাদক : খালেকুজ্জামান পান্নু
বার্তা ও সম্পাদকীয় কার্যালয় : বাড়ি # ৬৩, সড়ক # ২১,
রূপনগর আ/এ, মিরপুর, ঢাকা-১২১৬।
বাণিজ্যিক কার্যালয় : গুলশান-বাড্ডা লিংক রোড, ঢাকা-১২১২।
ফোন : 01731-488397,01552381515, 01751345643
হোয়াটসএ্যাপ : 01826567123
Copyright © 2026 সারাবেলার সংবাদ. All rights reserved.