
সংঘাতের ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশেপাশের এলাকায় জারি করা ১৪৪ ধারার মেয়াদ আরো একদিন বাড়িয়েছে প্রশাসন।
গতকাল সংঘাতের পর উদ্ভূত পরিস্থিতিতে আজ সোমবার রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছিলো। একইসাথে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ।
এর আগে, গতকাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে স্থানীয় একটি গ্রামের মানুষের সংঘর্ষ শুরু হয়।
রোববার দুপুরে ঐ এলাকায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে দফায় দফায় সংঘর্ষে বিশ্ববিদ্যালয়টির সহ-উপাচার্য অধ্যাপক মো. কামাল উদ্দিন ও অনেক শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।
সম্পাদক : মাহমুদ আনোয়ার হোসেন
নির্বাহী সম্পাদক : জুবায়ের রহমান চৌধুরী
বার্তা সম্পাদক : খালেকুজ্জামান পান্নু
বার্তা ও সম্পাদকীয় কার্যালয় : বাড়ি # ৬৩, সড়ক # ২১,
রূপনগর আ/এ, মিরপুর, ঢাকা-১২১৬।
বাণিজ্যিক কার্যালয় : গুলশান-বাড্ডা লিংক রোড, ঢাকা-১২১২।
ফোন : 01731-488397,01552381515, 01751345643
হোয়াটসএ্যাপ : 01826567123
Copyright © 2026 সারাবেলার সংবাদ. All rights reserved.