নীলফামারীর ডিমলায় সড়ক দুর্ঘটনায় আরবী আক্তার নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৭এপ্রিল) দুপুর ১২টার দিকে ডিমলা সদর ইউনিয়নের সর্দারের হাট এলাকায় এই ঘটনা ঘটে।
আরবী ডিমলা সদর ইউনিয়নের কুটিরডাঙ্গা বগুড়াপাড়া এলাকার আমিনুর রহমানের মেয়ে।
স্থানীয়রা জানান, বাইসাইকেল যোগে বাড়ি থেকে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে ডিমলা মেডিক্যাল মোড়ের দিকে যাচ্ছিলো সে।
ঘটনাস্থলে পিছন দিক থেকে আসা একটি দ্রুত গতির ট্রাক বাইসাইকেলটিকে ধাক্কা দিলে ট্রাকের চাকায় পিষ্ট হয় আরবী। তাৎক্ষনিক ভাবে উদ্ধার করে তাকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যালে স্থানান্তর করা হয়।
আরবীর প্রতিবেশি আব্দুল আলীম জানান, ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথেই মারা যায় সে।
বিষয়টি নিশ্চিত করে ডিমলা থানার অফিসার ইনচার্জ(ওসি) শওকত আলী সরকার জানান, ডিমলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলো আরবী।
সম্পাদক : মাহমুদ আনোয়ার হোসেন
নির্বাহী সম্পাদক : জুবায়ের রহমান চৌধুরী
বার্তা সম্পাদক : খালেকুজ্জামান পান্নু
বার্তা ও সম্পাদকীয় কার্যালয় : বাড়ি # ৬৩, সড়ক # ২১,
রূপনগর আ/এ, মিরপুর, ঢাকা-১২১৬।
বাণিজ্যিক কার্যালয় : গুলশান-বাড্ডা লিংক রোড, ঢাকা-১২১২।
ফোন : 01731-488397,01552381515, 01751345643
হোয়াটসএ্যাপ : 01826567123
Copyright © 2026 সারাবেলার সংবাদ. All rights reserved.