নীলফামারীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হন আরো একজন।
বুধবার সকালে(১০জুন) সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের মহব্বত বাজিতপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের কুঠিপাড়া নদীরপাড় এলাকার মৃত. আব্দুর রউফের ছেলে মজিবর রহমান(৫৫) ও কচুকাটা ইউনিয়নের হাজিপাড়া গ্রামের মৃত. মজিবর রহমানের ছেলে জালাল উদ্দিন (৪৫)।
আহত ব্যক্তি হলেন নিহত মজিবর রহমানের ছেলে মিঠু(৩৮)।
স্থানীয় ও পুলিশ সুত্র জানায়, সকাল নয়টার দিকে তিনজন মিলে স্থানীয় একটি পুকুরে মাছ ধরার জন্য সেচ যন্ত্রে বৈদ্যুতিক সংযোগ দিচ্ছিলেন। এ সময় সেচ পাম্পের ফ্রি ফেজ লাইন অরক্ষিত অবস্থায় পানিতে পড়লে তিনজনই বিদ্যুস্পৃষ্ট হন। এ সময় ঘটনাস্থলে মজিবর রহমানের মৃত্যু হয়।
পরে স্থানীয়রা বাকি দু’জনকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক জালালকে মৃত বলে ঘোষণা করেন।
নীলফামারী থানার অফিসার ইনচার্জ(ওসি) জিল্লুর রহমান জানান, আহত মিঠু নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
সম্পাদক : মাহমুদ আনোয়ার হোসেন
নির্বাহী সম্পাদক : জুবায়ের রহমান চৌধুরী
বার্তা সম্পাদক : খালেকুজ্জামান পান্নু
বার্তা ও সম্পাদকীয় কার্যালয় : বাড়ি # ৬৩, সড়ক # ২১,
রূপনগর আ/এ, মিরপুর, ঢাকা-১২১৬।
বাণিজ্যিক কার্যালয় : গুলশান-বাড্ডা লিংক রোড, ঢাকা-১২১২।
ফোন : 01731-488397,01552381515, 01751345643
হোয়াটসএ্যাপ : 01826567123
Copyright © 2026 সারাবেলার সংবাদ. All rights reserved.