নীলফামারী মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের জন্য দেয়া হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্পোরেশন’র (বিআরটিসি) একটি বাস। সদর উপজেলার পলাশবাড়িস্থ মেডিক্যাল কলেজ থেকে প্রতিদিন পাঁচ দফায় শিক্ষার্থীদের আনা নেয়ায় ব্যবহার হবে ৫৩ আসনের সরকারী এই বাস।
নীলফামারী জেনারেল হাসপাতাল পর্যন্ত আসা যাওয়া করবে শিক্ষার্থীদের দীর্ঘদিনের কাঙ্খিত বাসটি।
বৃহস্পতিবার সকালে (১৬এপ্রিল) দুপুরে মেডিক্যাল কলেজ হাসপাতালে শিক্ষার্থীদের বাস সেবা কার্যক্রমের উদ্বোধন করেন মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. জিম্মা হোসেন।
এ সময় বিআরটিসি দিনাজপুর ডিপোর ম্যানেজার মোস্তাফিজার রহমান, বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ(বিআরটিএ) নীলফামারী সার্কেলের সহকারী পরিচালক মাহবুবুর রহমান, ট্রাফিক পুলিশের পরিদর্শক শাহ আলম উপস্থিত ছিলেন।
মেডিক্যাল কলেজ সুত্র জানায়, নীলফামারী মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের ব্যবহারিক ক্লাশ করার জন্য যেতে হতো ছয় কিলোমিটার দুরে অবস্থিত জেনারেল হাসপাতালে।
আসা যাওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হত তাদের। শিক্ষার্থীদের যাতায়াতের সুবির্ধার্তে দীর্ঘদিনের দাবী ছিলো একটি বাসের।
নীলফামারী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. জিম্মা হোসেন জানান, তিন’শ শিক্ষার্থী এই প্রতিষ্ঠানে অধ্যয়নরত। বিআরটিসির সাথে আমরা চুক্তি করে একটি বাস নিয়েছি। যা আজ থেকে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য উদ্বোধন করা হলো।
এটি দীর্ঘদিনের একটি স্বপ্ন ছিলো এখানকার শিক্ষার্থীদের।
অধ্যক্ষ জিম্মা হোসেন বলেন, শিক্ষক-শিক্ষার্থীরা অনেক কষ্ট করে মেডিক্যাল কলেজ-হাসপাতাল যাতায়াত করেছে। যার দুর্ভোগ বলে শেষ করা যাবে না। আজকে থেকে এই দুর্ভোগের অবসান হলো।
সম্পাদক : মাহমুদ আনোয়ার হোসেন
নির্বাহী সম্পাদক : জুবায়ের রহমান চৌধুরী
বার্তা সম্পাদক : খালেকুজ্জামান পান্নু
বার্তা ও সম্পাদকীয় কার্যালয় : বাড়ি # ৬৩, সড়ক # ২১,
রূপনগর আ/এ, মিরপুর, ঢাকা-১২১৬।
বাণিজ্যিক কার্যালয় : গুলশান-বাড্ডা লিংক রোড, ঢাকা-১২১২।
ফোন : 01731-488397,01552381515, 01751345643
হোয়াটসএ্যাপ : 01826567123
Copyright © 2026 সারাবেলার সংবাদ. All rights reserved.