পাবনার ঈশ্বরদী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ২০২৫- ২৬ অর্থবছরে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ীর আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের দুইদিন ব্যাপী ( ৭- ৮ অক্টোবর) কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর ) সমাপনী দিনে ঈশ্বরদী উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে অনুষ্ঠিত কৃষক প্রশিক্ষণে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো : আব্দুল মমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনা খামারবাড়ির অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান ) মোঃ নূরে আলম ও বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত উপ-পরিচালক( পিপি) ফাহমিদা নাহার অনাবাদি প্রতিত জমি ও পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের উপর কৃষক- কৃষাণীদের প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। এছাড়াও দুই দিনের প্রশিক্ষণে বিভিন্ন সেশনে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আব্দুল মোমিন ও কৃষি সম্প্রসারণ অফিসার মো: ধীমান তানভীর স্বাক্ষর প্রশিক্ষণ প্রদান করেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, অনাবাদী প্রতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টিবাগানের মাধ্যমে পরিবারের সবজির চাহিদা মিটিয়ে খাদ্য ও পুষ্টির নিরাপত্তা, কৃষকদের আয় বৃদ্ধি, গ্রামীণ নারীদের স্বাবলম্বী করে তোলার জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই প্রকল্পের আওতায় কৃষক -কৃষাণীদের প্রশিক্ষণ, বীজ, সার, বেড়া ও অন্যান্য উপকরণ সরবরাহ করে থাকেন। পরিবারের চাহিদা মেটাতে সবজি,মসলা ও ফল চাষ করা হয়।
উপজেলার বিভিন্ন ব্লকের এরিয়া থেকে ৩০ জন কৃষক - কৃষাণী এই প্রশিক্ষণ গ্রহণ করেন।
প্রশিক্ষণ শেষে প্রত্যেক কৃষক- কৃষাণীকে আম,লিচু,পেয়ারা, লেবু এই ৪ ধরনের ৭ টি ফলের চারা গাছ এবং ৪ ধরনের সবজি বীজের প্যাকেট প্রদান করা হয়।
সম্পাদক : মাহমুদ আনোয়ার হোসেন
নির্বাহী সম্পাদক : জুবায়ের রহমান চৌধুরী
বার্তা সম্পাদক : খালেকুজ্জামান পান্নু
বার্তা ও সম্পাদকীয় কার্যালয় : বাড়ি # ৬৩, সড়ক # ২১,
রূপনগর আ/এ, মিরপুর, ঢাকা-১২১৬।
বাণিজ্যিক কার্যালয় : গুলশান-বাড্ডা লিংক রোড, ঢাকা-১২১২।
ফোন : 01731-488397,01552381515, 01751345643
হোয়াটসএ্যাপ : 01826567123
Copyright © 2026 সারাবেলার সংবাদ. All rights reserved.