বাঘায় জাতীয়তাবাদি কৃষক দলের পাকুড়িয়া ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে। এতে মিজানুর রহমান মিঠকেু আহŸায়ক তোহিদুল হককে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট আহŸায়ক কমিটি গঠন করা হয়। বাঘা উপজেলা কৃষকদলের আহবায়ক সেলিম আরিফ ও সদস্য সচিব শফিকুল ইসলাম সানার স্বাক্ষরিত পত্রে এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
গত শুক্রবার (২২-৫-২০২৬) কিশোরপুর উচ্চ বিদ্যালয় মাঠে মিজানুর রহমান মিঠুর সভাপতিত্বে আয়োজিত সভায় সর্বসন্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়েছে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা কৃষকদলের আহবায়ক সেলিম আরিফ, বিশেষ অতিথি ছিলেন সদস্য সচিব শফিকুল ইসলাম সানা,বাঘা পৌর কৃষক দলের আহŸায়ক আলী হোসেন জনি,সদস্য সচিব সোহানুর রহমান সোহাগ। অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন ,পাকুড়িয়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি অমল থান্দার,সাধারন সম্পাদক কাদের মোল্লা,সাংগঠনিক সম্পাদক কমল হোসেন,যুব দলের সাবেক সভাপতি জুয়েল খান সহ কৃষকদলের নেতৃবৃন্দ।#
সম্পাদক : মাহমুদ আনোয়ার হোসেন
নির্বাহী সম্পাদক : জুবায়ের রহমান চৌধুরী
বার্তা সম্পাদক : খালেকুজ্জামান পান্নু
বার্তা ও সম্পাদকীয় কার্যালয় : বাড়ি # ৬৩, সড়ক # ২১,
রূপনগর আ/এ, মিরপুর, ঢাকা-১২১৬।
বাণিজ্যিক কার্যালয় : গুলশান-বাড্ডা লিংক রোড, ঢাকা-১২১২।
ফোন : 01731-488397,01552381515, 01751345643
হোয়াটসএ্যাপ : 01826567123
Copyright © 2026 সারাবেলার সংবাদ. All rights reserved.