ঢাকার মিরপুরে সুলতানুল আউলিয়া শাহ সুফি হযরত শাহ আলী বাগদাদী (র:)'র মাজারে ঘুমন্ত পাগল ফকির আশেকান জাকেরান ভক্তবৃন্দের উপর তথাকথিত তৌহিদী জনতা নামক সন্ত্রাসীদের বর্বরোচিত হামলা ও ভাঙচুরের প্রতিবাদে গণ জামায়েত, বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) দরবার ও মাজার সংরক্ষণ কমিটি এই মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দরবার ও মাজার সংরক্ষণ কমিটির প্রধান উপদেষ্টা, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক ও শিল্পী সূফী সাধক গুরুজী এস এম রাজা।
দরবার ও মাজার সংরক্ষণ কমিটির আহবায়ক হযরত কালাচাঁদ ফকির আওলিয়া মাজারের প্রধান খাদেম মোঃ রেজাউল করিম চিশতি'র সভাপতিত্বে ও সদস্য সচিব আইনুল হক হরিণ মেম্বারের সঞ্চালনায় ঈশ্বরদী বাস টার্মিনাল মসজিদ চত্বরে অনুষ্ঠিত এই মানববন্ধন ও পথসভায় বক্তৃতা করেন কালাচাঁদ ফকির মাজারের সাধারণ সম্পাদক, সাবেক প্যানেল মেয়র আনোয়ার হোসেন জনি, দরবার ও মাজার সংরক্ষণ কমিটির নির্বাহী সদস্য যথাক্রমে কমল মন্ডল, ডাঃ আব্দুর রহমান ইউনুস, পাগল রিপন চিশতি, সিদ্দিক হোসেন, তানভীর আহমেদ রুমন, জসিম শেখ, শাহ সূফী হাফিজুর রহমান হাফিজ মওলাপুরী, মোঃ মোখলেসুর রহমান চিশতি ও রাগিব আহসান রিজভী প্রমুখ।
বক্তারা বলেন, ঢাকার মিরপুরে সুলতানুল আউলিয়া শাহ সুফি হযরত শাহ আলী বাগদাদী (র:)'র মাজারে ঘুমন্ত পাগল ফকির আশেকান জাকেরান ভক্তবৃন্দের উপর তথাকথিত তৌহিদী জনতা নামক সন্ত্রাসীরা বর্বরোচিত হামলা ও ভাঙচুর করেছে। ওরা ইসলামের কথা বলে এদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। পথসভায় হামলাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী এবং আর যাতে দেশের কোথাও কোন দরবার ও মাজারে তৌহিদি জনতা নামক সন্ত্রাসীদের হামলার শিকার হতে না হয় সে জন্য প্রশাসন, স্বরাষ্ট্রমন্ত্রী ও মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়। শতশত তরিকত পন্থী মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করে।
সম্পাদক : মাহমুদ আনোয়ার হোসেন
নির্বাহী সম্পাদক : জুবায়ের রহমান চৌধুরী
বার্তা সম্পাদক : খালেকুজ্জামান পান্নু
বার্তা ও সম্পাদকীয় কার্যালয় : বাড়ি # ৬৩, সড়ক # ২১,
রূপনগর আ/এ, মিরপুর, ঢাকা-১২১৬।
বাণিজ্যিক কার্যালয় : গুলশান-বাড্ডা লিংক রোড, ঢাকা-১২১২।
ফোন : 01731-488397,01552381515, 01751345643
হোয়াটসএ্যাপ : 01826567123
Copyright © 2026 সারাবেলার সংবাদ. All rights reserved.