প্রিন্ট এর তারিখঃ মে ১৫, ২০২৬, ১:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২১, ২০২৫, ২:১৪ পি.এম
রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় শক্তিশালী ভূমিকম্প

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শক্তশালি ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানীসহ দেশের অনেক জেলা।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিস) বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৫। ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদী।
বড় ধরনের ভূমিকম্প হওয়ায় আতঙ্কে ঢাকার বিভিন্ন এলাকায় অনেকেই আতঙ্কে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।
পার্শ্ববর্তী দেশ ভারতেও এই ভূমিকম্প অনুভূত হয়। এনডিটিভির খবরে বলা হয়, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়।
এই ধরনের ভূমিকম্পকে সাধারণত মাঝারি ধরনের ভূমিকম্প হিসেবে ধরা হয়, যা ভবন এবং অন্যান্য কাঠামোর সামান্য ক্ষতি করতে পারে।ভূমিকম্প
সম্পাদক : মাহমুদ আনোয়ার হোসেন
নির্বাহী সম্পাদক : জুবায়ের রহমান চৌধুরী
বার্তা সম্পাদক : খালেকুজ্জামান পান্নু
বার্তা ও সম্পাদকীয় কার্যালয় : বাড়ি # ৬৩, সড়ক # ২১,
রূপনগর আ/এ, মিরপুর, ঢাকা-১২১৬।
বাণিজ্যিক কার্যালয় : গুলশান-বাড্ডা লিংক রোড, ঢাকা-১২১২।
ফোন : 01731-488397,01552381515, 01751345643
হোয়াটসএ্যাপ : 01826567123
Copyright © 2026 সারাবেলার সংবাদ. All rights reserved.