দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৮১তম বিজয় বার্ষিকী উপলক্ষে আত্মদানকারী সোভিয়েত ইউনিয়নের বীর সেনাদের স্মরণে পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এলাকায় অনুষ্ঠিত হয়েছে গার্ডেন অব মেমোরি 'স্মৃতি উদ্যান’ শীর্ষক বৃক্ষরোপণ কর্মসূচি।
বৃহস্পতিবার (৭ মে ) দিনব্যাপী রূপপুর প্রকল্পের আবাসিক এলাকা গ্রীন সিটিতে এ কর্মসূচির আয়োজন করে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন রোসাটম। এতে অংশ নেন রাশিয়ার প্রায় ৬০০ নাগরিক।
রোসাটম জানান, গার্ডেন অব মেমোরি 'স্মৃতি উদ্যান' রাশিয়া থেকে শুরু হওয়া একটি আন্তর্জাতিক স্মারক উদ্যোগ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহতদের স্মরণে প্রতি বছর রাশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে এ কর্মসূচির অংশ হিসেবে রোপণ করা হয় গাছ।
রোপণ করা প্রতিটি গাছ একটি প্রাণের প্রতীক। একই সঙ্গে এটি ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ ও ভূমিকা রাখে পরিবেশ সুরক্ষায়। সেই উদ্যোগের অংশ হিসেবেই রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের গ্রীন সিটি আবাসিক এলাকায় করা হলো বৃক্ষরোপণ।
কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন রোসাটমের ভাইস প্রেসিডেন্ট আলেক্সি দেরি। তিনি উল্লেখ করেন, সাত বছর ধরে চলমান এই ‘স্মৃতি উদ্যান’ কর্মসূচি এখন পেয়েছে আন্তর্জাতিক গুরুত্ব। বিশ্বের বিভিন্ন দেশের মানুষ এতে অংশ নিয়ে ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে হচ্ছেন যুক্ত।
আলেক্সি দেরি আরও বললেন, এ ধরনের যৌথ আয়োজন মানুষের মধ্যে ঐক্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে করছে সহায়তা। একই সঙ্গে রাশিয়ার নাগরিকদের জন্য এটি পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জানানোর একটি অর্থবহ উদ্যোগ।
সম্পাদক : মাহমুদ আনোয়ার হোসেন
নির্বাহী সম্পাদক : জুবায়ের রহমান চৌধুরী
বার্তা সম্পাদক : খালেকুজ্জামান পান্নু
বার্তা ও সম্পাদকীয় কার্যালয় : বাড়ি # ৬৩, সড়ক # ২১,
রূপনগর আ/এ, মিরপুর, ঢাকা-১২১৬।
বাণিজ্যিক কার্যালয় : গুলশান-বাড্ডা লিংক রোড, ঢাকা-১২১২।
ফোন : 01731-488397,01552381515, 01751345643
হোয়াটসএ্যাপ : 01826567123
Copyright © 2026 সারাবেলার সংবাদ. All rights reserved.