প্রিন্ট এর তারিখঃ জুন ৬, ২০২৬, ১:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৩, ২০২৬, ১১:২৫ পি.এম
সাঁথিয়ায় ভিপি শামসুরের নেতৃত্বে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী পালিত

পাবনার সাঁথিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আজ বুধবার (০৩ জুন) বিকেলে জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন কে এম মাহবুব মোর্শেদ জ্যোতি। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-১ আসনে ত্রয়োদশ নির্বাচনে ধানের শীষের সংসদ সদস্য (এমপি) পদপ্রার্থী ভিপি শামসুর রহমান।
আলোচনা সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মময় জীবন, আদর্শ এবং দেশের উন্নয়নে তাঁর অসামান্য অবদানের কথা স্মরণ করে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ফজলুল বারি সান্টু,কাজী রাফিকুল ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক শাহজাহান আলী, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক সিরাজুল ইসলাম বন্দে এবং সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল রাসেল।অনুষ্ঠানটি পরিচালনা করেন সাইফুল ইসলাম এছাড়াও উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী সভায় অংশ নেন।
আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ ও মঙ্গল কামনায় এক বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
এদিকে অনুষ্ঠানকে ঘিরে দুপুর থেকেই অনুষ্ঠানস্থলে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা কালো ব্যজ ধারণ করে খন্ড খন্ড মিছিল নিয়ে আসতে থাকেন। আছরে পর পরই অডিটোরিয়ামের বাহিরে এবং ভিতরে নেতাকর্মীদের উপস্থিতি কানায় কানায় পুর্ণ হয়ে যায়।
সম্পাদক : মাহমুদ আনোয়ার হোসেন
নির্বাহী সম্পাদক : জুবায়ের রহমান চৌধুরী
বার্তা সম্পাদক : খালেকুজ্জামান পান্নু
বার্তা ও সম্পাদকীয় কার্যালয় : বাড়ি # ৬৩, সড়ক # ২১,
রূপনগর আ/এ, মিরপুর, ঢাকা-১২১৬।
বাণিজ্যিক কার্যালয় : গুলশান-বাড্ডা লিংক রোড, ঢাকা-১২১২।
ফোন : 01731-488397,01552381515, 01751345643
হোয়াটসএ্যাপ : 01826567123
Copyright © 2026 সারাবেলার সংবাদ. All rights reserved.