পাবনার সাঁথিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বিএনপি সমর্থকদের বাড়িঘর ও দোকানপাটে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে উপজেলার নাগডেমড়া ইউনিয়নের পাথাইল হাট এলাকায় এই সহিংসতার ঘটনা ঘটে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের লিখিত অভিযোগ থেকে জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই পাথাইল হাট এলাকায় বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। গত মার্চ মাসে বিএনপি সমর্থকদের দোকান ভাঙচুরের মামলায় জামিনে মুক্ত হয়ে জামায়াত সমর্থকরা আবারও হুমকি দিলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
[caption id="attachment_47164" align="aligncenter" width="300"]
পাবনার সাঁথিয়ায় পাতাইলহাট গ্রামে হামলা,বাড়ি ঘর-দোকানপাট ভাংচুর ও লুটপাটের ঘটনায় বিচারের দাবীতে ভুক্তভোগীরা শনিবার দুপুরে বিক্ষোভ ও মানববন্ধন করে।[/caption]
সর্বশেষ শুক্রবার দুপুরে স্থানীয় ঈদগাহ মাঠে প্যান্ডেল সাজানো নিয়ে দু'পক্ষের মধ্যে দ্বন্দ্ব বাধে। এর জের ধরে সন্ধ্যায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংগঠিত হয়ে জামায়াত সমর্থকরা বিএনপি কর্মীদের মারপিট করে এবং বাড়িঘর ও দোকানপাটে হামলা চালিয়ে কয়েক লক্ষ টাকার মালামাল লুট করে নেয়। ভুক্তভোগীদের অভিযোগ, স্থানীয় সংসদ সদস্য ও জামায়াত নেতা হযরত আলীর নেতৃত্বে এই হামলা চালানো হয়। এমনকি গ্রামের নারীদের শ্লীলতাহানি ও ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে।
এ ঘটনায় শুক্রবার রাতেই ২০ জনের নাম উল্লেখ করে সাঁথিয়া থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি হযরত মাস্টারসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে।
তবে হামলার ঘটনায় নিজের সংশ্লিষ্টতা অস্বীকার করেছেন স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এলাকায় বর্তমানে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।
সম্পাদক : মাহমুদ আনোয়ার হোসেন
নির্বাহী সম্পাদক : জুবায়ের রহমান চৌধুরী
বার্তা সম্পাদক : খালেকুজ্জামান পান্নু
বার্তা ও সম্পাদকীয় কার্যালয় : বাড়ি # ৬৩, সড়ক # ২১,
রূপনগর আ/এ, মিরপুর, ঢাকা-১২১৬।
বাণিজ্যিক কার্যালয় : গুলশান-বাড্ডা লিংক রোড, ঢাকা-১২১২।
ফোন : 01731-488397,01552381515, 01751345643
হোয়াটসএ্যাপ : 01826567123
Copyright © 2026 সারাবেলার সংবাদ. All rights reserved.