জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলাম সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় সংবর্ধণা দেয়া হয়েছে। মঙ্গলবার সকালে(৫মে) সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে সংবর্ধণা প্রদান করা হয়। স্থানীয় বিএনপির সভাপতি আব্দুল গফুর সরকারের সভাপতিত্বে সংবর্ধণা অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহীন আকতার। বিএনপির যুগ্ম সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু ছাড়াও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবর্ধিত এমপি বিলকিস ইসলাম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন বর্তমান প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
আমাকে সংরক্ষিত নারী আসনে এমপি হিসেবে মনোনীত করায় আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
বলেন, এলাকার উন্নয়ন, দলীয় কর্মকান্ড ছাড়াও অর্পিত দায়িত্ব পালনে সচেষ্ট থাকবো।
প্রসঙ্গত বিলকিস ইসলাম অষ্টম জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হিসেবে দায়িত্ব পালন করেন।
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ছাড়াও সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি’র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বিলকিস ইসলাম।
সম্পাদক : মাহমুদ আনোয়ার হোসেন
নির্বাহী সম্পাদক : জুবায়ের রহমান চৌধুরী
বার্তা সম্পাদক : খালেকুজ্জামান পান্নু
বার্তা ও সম্পাদকীয় কার্যালয় : বাড়ি # ৬৩, সড়ক # ২১,
রূপনগর আ/এ, মিরপুর, ঢাকা-১২১৬।
বাণিজ্যিক কার্যালয় : গুলশান-বাড্ডা লিংক রোড, ঢাকা-১২১২।
ফোন : 01731-488397,01552381515, 01751345643
হোয়াটসএ্যাপ : 01826567123
Copyright © 2026 সারাবেলার সংবাদ. All rights reserved.