প্রিন্ট এর তারিখঃ মে ১৪, ২০২৬, ৭:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৪, ২০২৬, ৯:২৪ পি.এম
হাম উপসর্গ নিয়ে মৃত্যু তিনশো ছাড়ালো, একদিনে মারা গেছে ১৭ জন
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১৭ জন। এই বছরে একদিনে হামে আক্রান্ত হয়ে এটি সবচেয়ে বেশি মৃত্যুর সংখ্যা। এ নিয়ে গত ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা তিনশো ছাড়াল।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা এখন পর্যন্ত ৩১১ জন।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বিবৃতিতে জানানো হয়, সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও নিশ্চিত হামে দুইজন আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১৫ জন। তবে এই তথ্যের মধ্যে আগেরদিন মারা যাওয়া দুজনের নাম রয়েছে, যাদের হাম উপসর্গে মৃত্যু হলেও সেদিন তথ্য পাওয়া যায়নি।
বিবৃতিতে বলা হয়, গত ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে ৫২ জন এবং সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা ২৫৯ জন।
এ পর্যন্ত সারাদেশে নিশ্চিত হাম আক্রান্ত সংখ্যা ৫,৪৬৭ এবং সন্দেহজনক হাম আক্রান্তের সংখ্যা ২৮ হাজার ৪৮২ জন।
হরমুজ প্রণালিতে একটি মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানি গণমাধ্যমে
ইরানের সতর্কতা উপেক্ষা করায় মার্কিন নৌবাহিনীর একটি জাহাজে দুইটি ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ইরানের সংবাদ সংস্থা ফার্স নিউজ।
আইআরজিসি-র ঘনিষ্ঠ এই সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে, ইসলামিক প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর সতর্কবার্তা উপেক্ষা করার পর হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় জাস্ক দ্বীপের কাছে জাহাজটির ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।
সূত্রের বরাত দিয়ে ফার্স নিউজ লিখেছে যে, ক্ষেপণাস্ত্রের আঘাতের পর মার্কিন ‘ফ্রিগেটটি’ পিছু হটতে বাধ্য হয়।
ইরানের গণমাধ্যমে এই হামলার খবর জানানো হলেও, এ নিয়ে এখনো কোন প্রতিক্রিয়া জানায়নি যুক্তরাষ্ট্র।
এর আগে ইরানের সামরিক বাহিনী ঘোষণা করেছিল যে, তাদের নৌবাহিনী মার্কিন ডেস্ট্রয়ারগুলোকে হরমুজ প্রণালীতে প্রবেশে বাধা দিয়েছে।