
নেত্রকোনার মদন উপজেলার একটি কওমি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া ১১ বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায় অভিযুক্ত সেই শিক্ষককে গ্রেফতার করেছে র্যাব।
আজ বুধবার মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, আজ ভোরে ময়মনসিংহের গৌরীপুর থেকে ওই শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।
বিকেল ৫টার দিকে তিনি বলেছেন, "ওই শিক্ষককে এখনো র্যাবের পক্ষ থেকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়নি। কাছাকাছি চলে এসেছে। হাতে পেলে আমরা আইনগতভাবে তাকে আদালতে সোপর্দ করবো।"
সম্পাদক : মাহমুদ আনোয়ার হোসেন
নির্বাহী সম্পাদক : জুবায়ের রহমান চৌধুরী
বার্তা সম্পাদক : খালেকুজ্জামান পান্নু
বার্তা ও সম্পাদকীয় কার্যালয় : বাড়ি # ৬৩, সড়ক # ২১,
রূপনগর আ/এ, মিরপুর, ঢাকা-১২১৬।
বাণিজ্যিক কার্যালয় : গুলশান-বাড্ডা লিংক রোড, ঢাকা-১২১২।
ফোন : 01731-488397,01552381515, 01751345643
হোয়াটসএ্যাপ : 01826567123
Copyright © 2026 সারাবেলার সংবাদ. All rights reserved.