সংবাদ শিরোনাম :
Logo পোশাক শিল্পের প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর Logo গাজী নজরুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা, একজন কারাগারে Logo আন্দোলনে দিল্লি পুলিশের ‘বাড়াবাড়ি’, ভিডিও ও সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিল্লি হাইকোর্টের Logo পাবনা জেলা যুবদল সদস্য কেরামত আলীকে কারণ দর্শানোর নোটিশ Logo নওগাঁয় ৩ জন কুখ্যাত আন্ত:জেলা গরু চোর গ্রেপ্তার: ৫ চোরাই গরু উদ্ধার Logo সংবিধান সংশোধনে জাতীয় সংসদে বিশেষ কমিটি গঠন Logo ঈশ্বরদী বাইপাস স্টেশনেএকতা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকার সাথে উত্তরাঞ্চলের রুটে ট্রেন চলাচল বন্ধ Logo আসুন আমরা মিলেমিশে দেশের জন্য কাজ করি ,দেশবাসীর প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo ‘আমরা হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিচ্ছি’, বললেন ডোনাল্ড ট্রাম্প Logo পানিবন্দি মানুষের জন্য সব ধরনের সহায়তার ব্যবস্থা নিয়েছে সরকার : ত্রাণ প্রতিমন্ত্রী

নওগাঁয় ৩ জন কুখ্যাত আন্ত:জেলা গরু চোর গ্রেপ্তার: ৫ চোরাই গরু উদ্ধার

নওগাঁ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৫৯:২৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ৬ বার পঠিত
নওগাঁ পুলিশের অভিযানে ৩জন কুখ্যাত আন্ত:জেলা গরু চোরকে গ্রেপ্তার করেছে। এ সময় ৫ টি চোরাই গরু উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন,  কুখ্যাত গরুর চোর এবং ডাকাত শ্রী সুজিত ওরফে অজিত চন্দ্র হালদার (৪০), শ্রী সুচন্দন রাজবংশী (৩৫) এবং  সজল (২৭)।
জেলা পুলিশ জানায়,  পুলিশ সুপারের নির্দেশনায়  র‍্যাবের সহযোগিতায় নওগাঁ জেলা পুলিশ  নাটোরের সিংড়ায় গরু চোরদের বিরুদ্ধে বড়  অভিযানে তিনজন কুখ্যাত আন্তজেলা গরু চোরকে গ্রেপ্তার এবং পাঁচটি চোরাই গরু উদ্ধার করতে সক্ষম হয়েছে।
পুলিশ সূত্রে আরো জানা যায়, গত কয়েক সপ্তাহে নওগাঁ জেলার রানীনগর, আত্রাই বদলগাছি, মহাদেবপুরে কয়েকটি গরু চুরির ঘটনা ঘটে। সবগুলি গরু চুরির ঘটনা পুলিশ সুপার মোহাম্মদ  তারিকুল ইসলাম নেতৃত্বে পর্যালোচনা করে কয়েকটি চৌকস দল গঠন করা হয়। গোয়েন্দা তথ্য, ডাটা প্রযুক্তি বিশ্লেষণ করে ১৪ জুলাই সন্ধ্যায় জেলা গোয়েন্দা শাখা এবং রানীনগর থানা পুলিশ অভিযানে তিনজন আন্তজেলা কুখ্যাত গরু চোর /ডাকাত গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের দেয়া তথ্য ধারাবাহিক  বিশ্লেষণ করে ২১ জুলাই রাতের র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বগুড়া এর সহায়তায় জেলা গোয়েন্দা শাখা কুখ্যাত গরু চোর গোলাম রাব্বানীকে বগুড়া থেকে গ্রেপ্তার করে।
অতঃপর পুলিশ সুপার নওগাঁ,  কমান্ডিং  অফিসার,  র‍্যাব  বগুড়ার সাথে কথা বলে এবং গোলাম রব্বানীর দেয়া তথ্য অনুযায়ী র‍্যাবের সহায়তায় নাটোরে সিংড়ায় অভিযান চালানোর  সিদ্ধান্ত হয়। অতঃপর পুলিশ সুপার নওগাঁর নির্দেশে জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ হাসিব এবং রাণীনগর থানার অফিসার ইনচার্জ জাকারিয়ার নেতৃত্বে একটি বড় দল গভীর রাতে নাটোরের সিংড়া থানা এলাকায়  পাঠানো হয়। নাটোর থেকে র‍্যাব এর একটি টিম নওগাঁ জেলা পুলিশ দলের সাথে যোগ দেয়।
প্রচন্ড বৃষ্টির মধ্যে অভিযানে  নাটোরের সিংড়ার হাট তাজপুর  এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার  করা হয়। সেই সাথে তাদের হেফাজত থাকে পাঁচটি চোরাই গরু উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া তিনজনের বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাই এমনকি অস্ত্র আইনে মামলা রয়েছে।
পুলিশের অনুসন্ধানে আরো জানা যায়, নওগাঁ -নাটোর- ময়মনসিংহ এবং বগুড়া কেন্দ্রিক কয়েকজন কুখ্যাত গরু চোর একত্রিত হয়ে এরাই অত্র অঞ্চলে গরু চুরি এবং ডাকাতি করে থাকে।  নাটোরে গ্রেপ্তার হওয়া শ্রী সুজিত ওরফে অজিত এবং সুচন্দন এলাকায় গরুর ব্যবসায়ী হিসেবে পরিচিত। মূলত বিভিন্ন স্থান থেকে চুরি/ ডাকাতি করা  গরু এখানে কিছুদিন লালন-পালন করে অতঃপর বিক্রি করা হয়। বেশ কিছুদিন যাবত তারা অত্র অঞ্চল সমূহে গরু চুরি এবং ডাকাতির সাথে জড়িত। প্রথম পর্যায়ে অভিযানে  তিনজন এবং আজ  তিনজন এ নিয়ে সর্বমোট ৬ জন অত্র অঞ্চলের কুখ্যাত গরু চোর /ডাকাত নওগাঁ জেলা পুলিশের হাতে গ্রেপ্তার হলো।
এ বিষয়ে  পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন কৃষকের গুরুত্বপূর্ণ সম্পদ গরু। এই গরু চোরদের বিরুদ্ধে জেলা পুলিশের আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
Facebook Comments Box
শেয়ার করুন:
ট্যাগস :

নওগাঁয় ৩ জন কুখ্যাত আন্ত:জেলা গরু চোর গ্রেপ্তার: ৫ চোরাই গরু উদ্ধার

আপডেট সময় : ০৯:৫৯:২৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬