সংবাদ শিরোনাম :
Logo পোশাক শিল্পের প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর Logo গাজী নজরুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা, একজন কারাগারে Logo আন্দোলনে দিল্লি পুলিশের ‘বাড়াবাড়ি’, ভিডিও ও সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিল্লি হাইকোর্টের Logo পাবনা জেলা যুবদল সদস্য কেরামত আলীকে কারণ দর্শানোর নোটিশ Logo নওগাঁয় ৩ জন কুখ্যাত আন্ত:জেলা গরু চোর গ্রেপ্তার: ৫ চোরাই গরু উদ্ধার Logo সংবিধান সংশোধনে জাতীয় সংসদে বিশেষ কমিটি গঠন Logo ঈশ্বরদী বাইপাস স্টেশনেএকতা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকার সাথে উত্তরাঞ্চলের রুটে ট্রেন চলাচল বন্ধ Logo আসুন আমরা মিলেমিশে দেশের জন্য কাজ করি ,দেশবাসীর প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo ‘আমরা হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিচ্ছি’, বললেন ডোনাল্ড ট্রাম্প Logo পানিবন্দি মানুষের জন্য সব ধরনের সহায়তার ব্যবস্থা নিয়েছে সরকার : ত্রাণ প্রতিমন্ত্রী

আন্দোলনে দিল্লি পুলিশের ‘বাড়াবাড়ি’, ভিডিও ও সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিল্লি হাইকোর্টের

সারাবেলা সংবাদ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:০৪:০৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ৭ বার পঠিত

দিল্লিতে যন্তর মন্তরে বিক্ষোভকারীদের দমন করা সংক্রান্ত পুলিশের নথিপত্র, সিসিটিভি ফুটেজ ও ভিডিওচিত্র সংরক্ষণের নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট।

গত ২০ ও ২১শে জুলাই দিল্লিতে যন্তর মন্তরে বিক্ষোভকারীদের ওপর পুলিশের বলপ্রয়োগের বিষয়ে জনস্বার্থে দায়ের করা দুটি মামলার প্রেক্ষিতে, বুধবার দিল্লি হাইকোর্ট কেন্দ্রীয় সরকার ও দিল্লি পুলিশকে এই নির্দেশ দেয়।

প্রধান বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় এবং বিচারপতি তেজস কারিয়ার বেঞ্চ বলেছে যে, আবেদনকারীরা যেসব ঘটনার কথা তুলে ধরেছেন সেগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়।

পুলিশকে আদালত বলেছে, “তাদের (আন্দোলনকারীদের) ব্যক্তিগত অভিযোগ দায়ের করার জন্য পুলিশের কাছে যেতে বলাটা আপনাদের (পুলিশের) হয়তো সঠিকই ছিল। কিন্তু এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়।”

“বিবাদীদের পক্ষ থেকে চার সপ্তাহের মধ্যে পাল্টা হলফনামা দাখিল করার নির্দেশ দেওয়া হলো। আবেদনকারীদের প্রত্যুত্তর বা ‘রিজয়ন্ডার’ দাখিলের জন্য দুই সপ্তাহ সময় দেওয়া হলো।”

একইসঙ্গে আদালত নির্দেশ দিয়েছে, রিট পিটিশনে উল্লিখিত ঘটনার সাথে সংশ্লিষ্ট নথিপত্র, যার মধ্যে সিসিটিভি ফুটেজ ও ভিডিওচিত্র (যদি থাকে) অন্তর্ভুক্ত, তা পুলিশের জারি করা ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর’ বা প্রমিত কার্যপদ্ধতি অনুযায়ী সংরক্ষণ করতে হবে।

বিষয়টি নিয়ে ১১ই সেপ্টেম্বর পুনরায় শুনানি হবে।

Facebook Comments Box
শেয়ার করুন:
ট্যাগস :

আন্দোলনে দিল্লি পুলিশের ‘বাড়াবাড়ি’, ভিডিও ও সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিল্লি হাইকোর্টের

আপডেট সময় : ১০:০৪:০৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬