সংবাদ শিরোনাম :
Logo পোশাক শিল্পের প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর Logo গাজী নজরুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা, একজন কারাগারে Logo আন্দোলনে দিল্লি পুলিশের ‘বাড়াবাড়ি’, ভিডিও ও সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিল্লি হাইকোর্টের Logo পাবনা জেলা যুবদল সদস্য কেরামত আলীকে কারণ দর্শানোর নোটিশ Logo নওগাঁয় ৩ জন কুখ্যাত আন্ত:জেলা গরু চোর গ্রেপ্তার: ৫ চোরাই গরু উদ্ধার Logo সংবিধান সংশোধনে জাতীয় সংসদে বিশেষ কমিটি গঠন Logo ঈশ্বরদী বাইপাস স্টেশনেএকতা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকার সাথে উত্তরাঞ্চলের রুটে ট্রেন চলাচল বন্ধ Logo আসুন আমরা মিলেমিশে দেশের জন্য কাজ করি ,দেশবাসীর প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo ‘আমরা হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিচ্ছি’, বললেন ডোনাল্ড ট্রাম্প Logo পানিবন্দি মানুষের জন্য সব ধরনের সহায়তার ব্যবস্থা নিয়েছে সরকার : ত্রাণ প্রতিমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সৃষ্টির চেষ্টা করলে ব্যবস্থা নেয়া হবে : পানিসম্পদ মন্ত্রী

লক্ষিপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:০৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬ ৮ বার পঠিত

পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সৃষ্টির চেষ্টা করলে ব্যবস্থা নেয়া হবে। মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, কেউ মাদকের ব্যবসা করলে আইনশৃঙ্খলা বাহিনী তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

আজ লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী ইউনিয়নের দক্ষিণ ছিলাদি এলাকায় আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।

শহীদউদ্দীন চৌধুরী এ্যানি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীদের উন্নয়নে টাকা দিচ্ছে। ওই টাকা থেকে প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন তারা।

তিনি বলেন, দেশের মানুষের জন্য ১৭ বছর আন্দোলন সংগ্রাম ও লড়াই করেছি। মানুষ শান্তিতে বসবাস করবে এ লক্ষ্যেই বর্তমান সরকার কাজ করছে। সে কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নের জন্য সবাইকে কাজ করতে হবে।

সভায় জেলা ওলামা দলের সভাপতি শাহ মোহাম্মদ এমরান, দিঘলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম সারোয়ারসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
শেয়ার করুন:

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সৃষ্টির চেষ্টা করলে ব্যবস্থা নেয়া হবে : পানিসম্পদ মন্ত্রী

আপডেট সময় : ০৭:০৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬