সংবাদ শিরোনাম :
সংসদে বিরোধীদলীয় নেতা
‘আমি দাঁড়ালেই ভালোবাসার কথা বলতে হয়’
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
- আপডেট সময় : ০৭:২৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬ ১৩ বার পঠিত

আমি দাঁড়ালেই ভালোবাসার কিছু কথা বলতে হয় বলে দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব চলাকালে তিনি এই কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেছেন, মাননীয় সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রী; আমরা কালকে চলে যাওয়ার পরে আমাকে ভালোবেসে একটা কথা বলেছেন। তিনি বলেছেন যে আমি একটি অসত্য কথা এখানে বলে গেছি। আমি এটা জানতে পারলাম।
বিরোধীদলীয় এই নেতা বলেন, আসলে আল্লাহ তায়ালা উনাকে অপূর্ব দক্ষতা দিয়েছেন জাস্ট বোতলটা পরিবর্তন করে মেটেরিয়ালসটা ঠিক রেখে তিনি সত্যকে মিথ্যা হিসেবে এবং মিথ্যাকে সত্য হিসেবে চমৎকারভাবে পরিবেষণ করতে পারেন।
জামায়াতে আমির আরও বলেন, এ জন্য তাকে শুধু ধন্যবাদ জানানোর জন্য আমি এখানে দাঁড়িয়েছি মাননীয় স্পিকার। ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ।
Facebook Comments Box




















