সংবাদ শিরোনাম :
Logo পোশাক শিল্পের প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর Logo গাজী নজরুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা, একজন কারাগারে Logo আন্দোলনে দিল্লি পুলিশের ‘বাড়াবাড়ি’, ভিডিও ও সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিল্লি হাইকোর্টের Logo পাবনা জেলা যুবদল সদস্য কেরামত আলীকে কারণ দর্শানোর নোটিশ Logo নওগাঁয় ৩ জন কুখ্যাত আন্ত:জেলা গরু চোর গ্রেপ্তার: ৫ চোরাই গরু উদ্ধার Logo সংবিধান সংশোধনে জাতীয় সংসদে বিশেষ কমিটি গঠন Logo ঈশ্বরদী বাইপাস স্টেশনেএকতা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকার সাথে উত্তরাঞ্চলের রুটে ট্রেন চলাচল বন্ধ Logo আসুন আমরা মিলেমিশে দেশের জন্য কাজ করি ,দেশবাসীর প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo ‘আমরা হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিচ্ছি’, বললেন ডোনাল্ড ট্রাম্প Logo পানিবন্দি মানুষের জন্য সব ধরনের সহায়তার ব্যবস্থা নিয়েছে সরকার : ত্রাণ প্রতিমন্ত্রী

কিছু ব্যক্তি ও রাজনৈতিক দল দেশের মানুষকে বিভ্রান্ত করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক,ঢাকা
  • আপডেট সময় : ১০:০৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ ১২ বার পঠিত

রাজনৈতিক স্বার্থে গণভোট ও জুলাই সনদকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এমন ব্যক্তিদের প্রশ্রয় না দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেছেন, কিছু ব্যক্তি ও রাজনৈতিক দল এখন গণভোটকে ভিন্ন পথে পরিচালিত এবং দেশের মানুষকে বিভ্রান্ত করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।

সোমবার দুপুরে যশোরের শার্শা উপজেলার ঐতিহাসিক উলসী খালের পাড়ে পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস এই খবর প্রকাশ করেছে।

প্রধানমন্ত্রী বলেন, “যারা গণভোটের রায়কে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে এবং নিজেদের রাজনৈতিক স্বার্থে জুলাই সনদকে ভুলভাবে উপস্থাপন করছে, তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”

তিনি আরো বলেন, “যারা নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, যদি তারা এটা করতে না পারে, তবে জনগণের জন্য নেওয়া সমস্ত কর্মসূচি যেমন: নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি, বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য বন্ধ মিল কারখানা চালুর যে কর্মসূচি, স্বাস্থ্য সেবা গ্রামে গ্রামে পৌঁছে দেওয়ার কর্মসূচি, বৃক্ষরোপণের যে কর্মসূচিগুলো রয়েছে, সেগুলো বাস্তবায়নে তারা ব্যাঘাত সৃষ্টি করবে।”

দেশের অগ্রগতি যেন কেউ বাধাগ্রস্ত করতে না পারে, তা নিশ্চিত করতে জনগণকেই দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরিত জুলাই সনদ ধাপে ধাপে এবং সম্পূর্ণভাবে বাস্তবায়ন করা হবে।”

প্রধানমন্ত্রী ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, “জনগণ ইতোমধ্যেই প্রমাণ করেছে, তারা তাদের ইচ্ছাকে উপেক্ষা করার চেষ্টা মেনে নেয় না। যেভাবে জনগণ পাঁচই আগস্ট উপযুক্ত জবাব দিয়েছে, ভবিষ্যতেও কেউ তাদের ভাগ্য নিয়ে খেলতে চাইলে তারা একইভাবে জবাব দেবে।”

সরকারের বিভিন্ন উন্নয়ন উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “এসব কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হলে দেশের মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে।”

প্রধানমন্ত্রী বলেন, “আজ আমাদেরকে শপথ নিতে হবে। ২০ কোটি মানুষের ৪০ কোটি হাত আজ বসে থাকলে চলবে না। ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে দেশ গঠনের কাজে লাগাতে হবে, ২০ কোটি মানুষের ৪০ কোটি হাত আজকে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের কাজে লাগাতে হবে, তাহলেই এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে।”

তিনি বলেন, “আমাদের চোখের সামনে দিয়ে গত ৫০ বছর পৃথিবীর অনেক দেশ তাদের ভাগ্যের পরিবর্তন করেছে, পৃথিবীর অনেক দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে, যেই সিঙ্গাপুরকে নিয়ে আমরা মাঝে মাঝে গল্প করি, সেই সিঙ্গাপুরের অবস্থা ১৯৭১ সালে আমাদের চেয়েও খারাপ ছিল। আজ ৫০ বছরে তারা কোথায় চলে গিয়েছে! তারা যদি পারে আমরা কেন পারবো না? ইনশাল্লাহ আমরাও পারব। এই দেশের মানুষ পারবে।”

Facebook Comments Box
শেয়ার করুন:

কিছু ব্যক্তি ও রাজনৈতিক দল দেশের মানুষকে বিভ্রান্ত করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় : ১০:০৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬