সংবাদ শিরোনাম :
Logo পোশাক শিল্পের প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর Logo গাজী নজরুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা, একজন কারাগারে Logo আন্দোলনে দিল্লি পুলিশের ‘বাড়াবাড়ি’, ভিডিও ও সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিল্লি হাইকোর্টের Logo পাবনা জেলা যুবদল সদস্য কেরামত আলীকে কারণ দর্শানোর নোটিশ Logo নওগাঁয় ৩ জন কুখ্যাত আন্ত:জেলা গরু চোর গ্রেপ্তার: ৫ চোরাই গরু উদ্ধার Logo সংবিধান সংশোধনে জাতীয় সংসদে বিশেষ কমিটি গঠন Logo ঈশ্বরদী বাইপাস স্টেশনেএকতা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকার সাথে উত্তরাঞ্চলের রুটে ট্রেন চলাচল বন্ধ Logo আসুন আমরা মিলেমিশে দেশের জন্য কাজ করি ,দেশবাসীর প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo ‘আমরা হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিচ্ছি’, বললেন ডোনাল্ড ট্রাম্প Logo পানিবন্দি মানুষের জন্য সব ধরনের সহায়তার ব্যবস্থা নিয়েছে সরকার : ত্রাণ প্রতিমন্ত্রী

দাবি রুহুল কবীর রিজভীর

দেশবিরোধী চুক্তি থেকে দৃষ্টি সরাতেই বিভিন্ন ইস্যু তৈরি করছে সরকার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৫৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪ ১১৫ বার পঠিত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশবিরোধী চুক্তি থেকে জনগণের দৃষ্টি সরাতেই পরিকল্পিতভাবে বিভিন্ন ইস্যু তৈরি করছে সরকার।

বুধবার খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রাজধানীর রামপুরার একটি মাদ্রাসায় এক মিলাদ মাহফিলে তিনি এ বলেন।

এ সময় তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যার চক্রান্ত ষড়যন্ত্র করছে এ সরকার।

রিজভী বলেন, প্রতি মুহূর্তেই বিএনপির ওপর আক্রমণ চালাচ্ছেন ক্ষমতাসীনরা। ভারতের সঙ্গে রেল করিডর-সমঝোতা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। ট্রেনে করে সামরিক সরঞ্জাম বহন করবে ভারত সরকার। পূর্বাঞ্চলের রাজ্যগুলোকে মোকাবিলা করতে ভারত বাংলাদেশকে ব্যবহার করবে তারা।

বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কর্তৃক আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিমের পরিচালনায় আয়োজিত দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ-অর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহিদুল কবির, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি তৌহিদুর রহমান আউয়াল।

আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল, সিরাজ হোসেন, ছাত্রদলের সাবেক সহসভাপতি তারেক উজ জামান তারেক, ছাত্রদল নেতা সাহাবুদ্দিন ইমন, মো. সাব্বির, ডা. পিয়াস, শাহ পরান, মিরাজ হোসেন, আশরাফুল আসাদ, মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন খান, ওমর ফারুক পাটোয়ারী, জাহাঙ্গীর আলম সনি, একেএম ওয়াজ, কবির উদ্দিন মাস্টার, জহিরুল ইসলাম বাসার, মৎস্যজীবী দল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ও কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মো. শাহ আলম ও সদস্য সচিব কেএম সোহেল রানা, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমির হোসেন আমির ও সদস্য সচিব মো. বাকিবিল্লাহ, কেন্দ্রীয় সদস্য হাজি আনোয়ার হোসেন, ফজলে কাদের সোহেল, মো. জাহিদুল আলম মিলন, বরিশাল উত্তর জেলার সদস্য সচিব জাকির হোসেন তালুকদারসহ নেতৃবৃন্দ।

Facebook Comments Box
শেয়ার করুন:
ট্যাগস :

দাবি রুহুল কবীর রিজভীর

দেশবিরোধী চুক্তি থেকে দৃষ্টি সরাতেই বিভিন্ন ইস্যু তৈরি করছে সরকার

আপডেট সময় : ১০:৫৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪