সংবাদ শিরোনাম :
Logo পোশাক শিল্পের প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর Logo গাজী নজরুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা, একজন কারাগারে Logo আন্দোলনে দিল্লি পুলিশের ‘বাড়াবাড়ি’, ভিডিও ও সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিল্লি হাইকোর্টের Logo পাবনা জেলা যুবদল সদস্য কেরামত আলীকে কারণ দর্শানোর নোটিশ Logo নওগাঁয় ৩ জন কুখ্যাত আন্ত:জেলা গরু চোর গ্রেপ্তার: ৫ চোরাই গরু উদ্ধার Logo সংবিধান সংশোধনে জাতীয় সংসদে বিশেষ কমিটি গঠন Logo ঈশ্বরদী বাইপাস স্টেশনেএকতা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকার সাথে উত্তরাঞ্চলের রুটে ট্রেন চলাচল বন্ধ Logo আসুন আমরা মিলেমিশে দেশের জন্য কাজ করি ,দেশবাসীর প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo ‘আমরা হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিচ্ছি’, বললেন ডোনাল্ড ট্রাম্প Logo পানিবন্দি মানুষের জন্য সব ধরনের সহায়তার ব্যবস্থা নিয়েছে সরকার : ত্রাণ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে স্বপ্নপূরণ হলো দৃষ্টিহীন নূরজাহান বেগমের

নিজস্ব প্রতিবেদক,ঢাকা
  • আপডেট সময় : ১২:৪৬:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬ ১৩ বার পঠিত

বয়সের ভারে ন্যুব্জ নূরজাহান বেগম। চোখেও দেখতে পান না।

তবে দীর্ঘদিনের স্বপ্ন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমানকে এক নজর দেখার, তাঁর সঙ্গে কথা বলার। কিন্তু তিনি যে দৃষ্টিহীন।

এরপরও আজ নূরজাহান বেগমের দীর্ঘ দিনের লালিত স্বপ্ন পূরণ হলো। তিনি কথা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে। দেখতে না পেলেও অনুভব করলেন তাঁর উপস্থিতি।

কথা বলার সময় প্রধানমন্ত্রীর জন্য প্রাণভরে দোয়া করেন নূরজাহান বেগম।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এসব কথা জানান।

তিনি জানান, স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাজধানীর শাহজাহানপুরে দুস্থ মানুষের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ করেন। এই আয়োজনেই প্রধানমন্ত্রীর সঙ্গে নূরজাহান বেগমের সাক্ষাতের সুযোগ হয়।

এ সময় আবেগঘন মুহূর্তের সাক্ষী হন উপস্থিত সবাই।

নূরজাহান বেগমের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের বিক্রমপুরে। স্বামী ও সন্তান কেউই বেঁচে নেই তার।

Facebook Comments Box
শেয়ার করুন:
ট্যাগস :

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে স্বপ্নপূরণ হলো দৃষ্টিহীন নূরজাহান বেগমের

আপডেট সময় : ১২:৪৬:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬