সংবাদ শিরোনাম :
Logo পোশাক শিল্পের প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর Logo গাজী নজরুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা, একজন কারাগারে Logo আন্দোলনে দিল্লি পুলিশের ‘বাড়াবাড়ি’, ভিডিও ও সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিল্লি হাইকোর্টের Logo পাবনা জেলা যুবদল সদস্য কেরামত আলীকে কারণ দর্শানোর নোটিশ Logo নওগাঁয় ৩ জন কুখ্যাত আন্ত:জেলা গরু চোর গ্রেপ্তার: ৫ চোরাই গরু উদ্ধার Logo সংবিধান সংশোধনে জাতীয় সংসদে বিশেষ কমিটি গঠন Logo ঈশ্বরদী বাইপাস স্টেশনেএকতা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকার সাথে উত্তরাঞ্চলের রুটে ট্রেন চলাচল বন্ধ Logo আসুন আমরা মিলেমিশে দেশের জন্য কাজ করি ,দেশবাসীর প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo ‘আমরা হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিচ্ছি’, বললেন ডোনাল্ড ট্রাম্প Logo পানিবন্দি মানুষের জন্য সব ধরনের সহায়তার ব্যবস্থা নিয়েছে সরকার : ত্রাণ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী একদিন আগে দেশে ফেরার কারণ জানালেন ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:২১:৪১ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪ ৮৬ বার পঠিত

ছবি সংগৃহিত

প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

কেন একদিন আগেই দেশে ফিরছেন প্রধানমন্ত্রী— এ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের অসুস্থতার কারণে বেইজিংয়ে রাত্রিযাপন না করে দেশেই ফিরছেন প্রধানমন্ত্রী।

বুধবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রীর সব কর্মসূচি শেষ হওয়ায় তিনি বেইজিংয়ে রাত্রিযাপন করবেন না। স্থানীয় সময় বুধবার তিনি বাংলাদেশের উদ্দেশে রওয়ানা দেবেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়েমা ওয়াজেদ পুতুল দেশে অবস্থান করছেন। তিনি কিছুটা অসুস্থ। সেই কারণে প্রধানমন্ত্রী রাতেই দেশে ফিরছেন। যারা বলছেন প্রধানমন্ত্রী সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসছেন, এটা মিথ্যা ও ভুল বার্তা।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী চার দি‌নের চীন সফর শেষে আগামীকাল বৃহস্পতিবার দে‌শে ফেরার কথা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সূচিতে প‌রিবর্তন এনে আজ (বুধবার) রাতেই দেশে ফিরবেন সরকারপ্রধান।

Facebook Comments Box
শেয়ার করুন:
ট্যাগস :

প্রধানমন্ত্রী একদিন আগে দেশে ফেরার কারণ জানালেন ওবায়দুল কাদের

আপডেট সময় : ০৩:২১:৪১ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪