মহাদেবপুরে বিএনপি নেতৃবৃন্দের সাথে এমপি ফজলে হুদা বাবুলের মতবিনিময়
- আপডেট সময় : ০৮:৩১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬ ০ বার পঠিত

নওগাঁর মহাদেবপুরে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি ফজলে হুদা বাবুল। শুক্রবার (৫ জুন) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত সভায় এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মী এতে অংশ নেন।
মতবিনিময় সভায় এমপি ফজলে হুদা বাবুল দলের সাংগঠনিক কর্মকান্ড জোড়দার করতে নানা পরামর্শ প্রদান করেন। অন্যদের মধ্যে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, এমপির রাজনৈতিক সচিব ও বদলগাছী উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউন্নবী স্যান্ডো, মহাদেবপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাহারুল ইসলাম, সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সাত্তার নান্নু, সহ-সভাপতি মাস্টার মহিউদ্দিন, সহ-সভাপতি ও চাঁন্দাশ ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার এনামুল হক, সহ-সভাপতি সফাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান সামছুল আলম বাচ্চু, সহ-সভাপতি ও রাইগাঁ ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস, এম, হান্নান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাজী আককাস আলী, খাজুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর রহমান বিশ্বাস বাদল, হাতুড় ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল গফুর মাস্টার, হাতুড় ইউনিয়ন বিএনপির নেতা সাইদুর রহমান, জহুরুল ইসলাম, এনায়েতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এরশাদ আলী, সাধারণ সম্পাদক সোহেলুজ্জামান সোহেল, সাংগঠনিক সম্পাদক মতিবুল আলম লিটন, চেরাগপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোশাররফ হোসেন জুয়েল, ভীমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরান মালিক খান, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, চাঁন্দাশ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সফাপুর ইউনিয়ন বিএনপির নেতা সেকেন্দার আলী, বিএনপি নেতা ও উত্তরগ্রাম ইউপি সদস্য শাহজাহান আলী দুলাল, উপজেলা কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি হারুন অর রশিদ রাজু, সাধারণ সম্পাদক ও এমপির ব্যক্তিগত সচিব মতিউর রহমান মতি, কৃষক দল নেতা প্রভাষক মাহমুদুল হাসান সুমন, হারুন অর রশিদ হারুন, এনায়েতপুর ইউপির সাবেক মেম্বার রেজাউল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাফ্ফর রহমান, যুগ্ম আহ্বায়ক ও জাহাঙ্গীরপুর সরকারি কলেজের সাবেক জিএস মাসুদুর রহমান টিক্কা, যুবদলের নেতা ও জাহাঙ্গীরপুর সরকারি কলেজের সাবেক ভিপি এনামুল হক, মাস্টার আমজাদ আলী, উজ্জল হোসেন, মশিউর রহমান, মাস্টার মামুন, আব্দুল আজিজ আফান, মজিদ রানা, এনামুল হক বাবু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিপন মাহমুদ, সাবেক সভাপতি মিরাজুল ইসলাম, জেলা ছাত্রদলের নেতা ফায়জুল ইসলাম সবুজ প্রমুখ।

















