সংবাদ শিরোনাম :
সংসদে স্বাস্থ্যমন্ত্রী
সারাদেশে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
- আপডেট সময় : ০১:৪১:১৩ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬ ১২ বার পঠিত

আগামী ২০ এপ্রিল থেকে সারাদেশে হামের টিকাদান শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে তিনি এই কথা জানান।
মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘আমরা ঘোষণা করেছিলাম আগামী ৩ মে থেকে সারাদেশে টিকা দেওয়া হবে। কিন্তু ইউনিসেফ থেকে প্রয়োজনীয় ভ্যাকসিন সংগ্রহ করতে পারায় আমরা এটিকে ১৪ দিন এগিয়ে নিয়ে এসেছি।
Facebook Comments Box




















