সংবাদ শিরোনাম :
Logo পোশাক শিল্পের প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর Logo গাজী নজরুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা, একজন কারাগারে Logo আন্দোলনে দিল্লি পুলিশের ‘বাড়াবাড়ি’, ভিডিও ও সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিল্লি হাইকোর্টের Logo পাবনা জেলা যুবদল সদস্য কেরামত আলীকে কারণ দর্শানোর নোটিশ Logo নওগাঁয় ৩ জন কুখ্যাত আন্ত:জেলা গরু চোর গ্রেপ্তার: ৫ চোরাই গরু উদ্ধার Logo সংবিধান সংশোধনে জাতীয় সংসদে বিশেষ কমিটি গঠন Logo ঈশ্বরদী বাইপাস স্টেশনেএকতা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকার সাথে উত্তরাঞ্চলের রুটে ট্রেন চলাচল বন্ধ Logo আসুন আমরা মিলেমিশে দেশের জন্য কাজ করি ,দেশবাসীর প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo ‘আমরা হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিচ্ছি’, বললেন ডোনাল্ড ট্রাম্প Logo পানিবন্দি মানুষের জন্য সব ধরনের সহায়তার ব্যবস্থা নিয়েছে সরকার : ত্রাণ প্রতিমন্ত্রী

৪২ দিনে গুম-ক্রসফায়ার হয়নি: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক,ঢাকা
  • আপডেট সময় : ০৬:১৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬ ১৩ বার পঠিত

বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর গত ৪২ দিনে দেশে কোনো গুম বা ক্রসফায়ারের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সংসদে ‘জাতীয় মানবাধিকার কমিশন (রহিতকরণ ও পুনঃপ্রচলন) বিল, ২০২৬’ উত্থাপনকালে তিনি এ তথ্য জানান। বিলটির ওপর সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর আপত্তির জবাবে মন্ত্রী বলেন, সরকার প্রতিহিংসার রাজনীতিতে না হেঁটে মানবাধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং কোনো মা যেন আর সন্তান না হারান সেটিই তাদের লক্ষ্য।

বক্তব্যে আইনমন্ত্রী ২০২৫ সালের মানবাধিকার কমিশন অধ্যাদেশের বিভিন্ন সীমাবদ্ধতা তুলে ধরেন। তিনি জানান, ওই অধ্যাদেশে তদন্ত প্রক্রিয়া, জরিমানা ও ক্ষতিপূরণের বিষয়ে অস্পষ্টতা ছিল এবং কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন ওঠার সুযোগ ছিল। এই ত্রুটিগুলো দূর করে সবার কাছে গ্রহণযোগ্য একটি দীর্ঘমেয়াদী আইন তৈরির উদ্দেশ্যে আপাতত ২০০৯ সালের আইনটি পুনর্বহাল করা হয়েছে।

গুমকে জঘন্য অপরাধ হিসেবে বর্ণনা করে মন্ত্রী বলেন, একটি টেকসই আইন অন্তত ২০ বছর কার্যকর থাকা উচিত। তাই তড়িঘড়ি না করে রাজনৈতিক দল ও সমাজের সব স্তরের মানুষের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক মানবাধিকার আইন প্রণয়ন করা হবে। তিনি এই প্রক্রিয়ায় সকল সংসদ সদস্যকে সহযোগিতার আহ্বান জানান।

Facebook Comments Box
শেয়ার করুন:
ট্যাগস :

৪২ দিনে গুম-ক্রসফায়ার হয়নি: আইনমন্ত্রী

আপডেট সময় : ০৬:১৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬