সংবাদ শিরোনাম :
Logo মহাদেবপুরে বিএনপি নেতৃবৃন্দের সাথে এমপি ফজলে হুদা বাবুলের মতবিনিময় Logo তানোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৭টি গরু ও ২টি শিয়ালের মর্মান্তিক মৃত্যু, দিশেহারা কৃষক Logo ঈশ্বরদীতে দিনব্যাপী লিচু উৎসব ও কৃষি বাণিজ্য মেলা অনুষ্ঠিত Logo উদ্ধার হলো দৌলতদিয়া ফেরিঘাটে ডুবে যাওয়া বাসটি Logo মাসুদুল হক মাসুদকে কেন্দ্রীয় যুবদলের সহসাধারণ সম্পাদক করায় সাঁথিয়ায় যুবদলের আনন্দ মিছিল। Logo বন্ধ-অলাভজনক কারখানায় বিনিয়োগে আকৃষ্ট করতে রোড শো করবে সরকার Logo ১৫১ সদস্যবিশিষ্ট যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে বিএসএফের পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি Logo সাঁথিয়ায় ভিপি শামসুরের নেতৃত্বে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী পালিত Logo সাঁথিয়ায় নানীর বেড়াতে এসে পানিতে ডুবে প্রাণ গেল সাদের

মহাদেবপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

মহাদেবপুর(নওগাঁ) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:১৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬ ৭ বার পঠিত
 নওগাঁর মহাদেবপুরে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গোবিন্দ পাহান (২৭) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার পূর্বরাতে মামলা হলে ভোরেই অভিযান চালিয়ে তাকে আটক করে থানা পুলিশ।
আটককৃত গোবিন্দ পাহান উপজেলার শরীফপুর আদর্শ গ্রামের মৃত লালদো পাহানের ছেলে।
জানা যায়, গত ১৯ মে দুপুর অনুমান ১ টার দিকে ভিকটিমের বাবা মা পার্শ্ববর্তী গ্রামে ধান কাটতে যায়। এ সময় তাকে বাড়িতে একাকী পেয়ে প্রতিবেশী গোবিন্দ পাহান ভিকটিমকে ফুসলিয়ে ও ভাই ভীতি দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে।উক্ত ঘটনাটি পরবর্তীতে তার মা-বাবা বাড়িতে এলে মাসহ অন্যান্যদের বলে দেয়। এ বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়ে ভুক্তভোগী ওই কিশোরীর বাবা বাদী হয়ে গতরাতে থানায় মামলা দায়ের করেন। মামলার পর অভিযান চালিয়ে আজ ভোরে গোবিন্দ পাহানকে আটক করে থানা পুলিশ।
আটকের সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন, ভিকটিমের বাবার অভিযোগের প্রেক্ষিতে নিয়মিত মামলা রুজুর পর এজাহারনামীয় আসামিকে আটক করা হয়েছে। এবং ভিকটিমের মেডিকেল পরীক্ষাসহ অন্যান্য আইনানুগ কার্যক্রম অব্যাহত আছে।
Facebook Comments Box
শেয়ার করুন:
ট্যাগস :

মহাদেবপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

আপডেট সময় : ০৮:১৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬