সাঁথিয়ায় নানীর বেড়াতে এসে পানিতে ডুবে প্রাণ গেল সাদের
- আপডেট সময় : ১১:০৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬ ২ বার পঠিত

পাবনার সাঁথিয়ায় নানির বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে মারা গেলেন সাত বছরের শিশু সাদ।
ঘটনাটি ঘটেছে পাবনার সাথেও উপজেলার করমজা ইউনিয়নের সরিষা গ্রামে। নিহত শিশুটির বাড়ি পার্শ্ববর্তী বাঘাবাড়ী গ্রামে। পিতার নাম সোহাগ। সে নানীর বাড়ি শরিষা গ্রামে বেড়াতে এসেছিল।
স্থানীয় ও পারিবারিক সুত্রে জানাগেছে, সা্দ তার নানীর বাড়ি উপজেলার শরিষা গ্রামে বেড়াতে এলে বুধবার ১১ টার দিকে নদীতে গোসল করতে যায়। এ সময় সে সবার অগোচরে নদীতে তলিয়ে যায়। নদীর ঘাটে সা্দের পায়ের সেন্ডেল দেখে বিষয়টি টের পায় স্বজনেরা। পরে স্বজনেরা নদীতে অনেক খুজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। তারাও একসময় ফিরে যায়। পরে ডুবুরিকে খবর দিয়ে নিয়ে এলে তারা দীর্ঘ ৮ ঘন্টা পর সা্দের মৃতদেহ উদ্ধার হয়।
করমজা ইউপি সদস্য আখতারুজ্জামান রুবেল বিষয়টি নিশ্চিত করে বলেন। পরে শিশুটির মরদেহ তার নিজ বাড়ি বাঘাবাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাকে দাফন করা হবে।
স্বাদের নিহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এ ব্যাপারে সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে নিখোঁজ সংক্রান্ত বিষয় নিয়ে জিডি করতে আসছিল কয়েকজন। পরে শুনলাম পাওয়া গেছে।
















