সংবাদ শিরোনাম :

আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:৪৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬ ১ বার পঠিত

নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে। শুক্রবার (১ মে) আত্রাই উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দিবসটি উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

​এদিন সকাল সাড়ে ১০টায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।

​আত্রাই উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি কাজী মাজেদুল ইসলাম-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. তারিফ সরদার-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন।

​প্রধান অতিথির বক্তব্যে তসলিম উদ্দিন বলেন, শ্রমিকদের রক্তে ভেজা এই মে দিবস আমাদের অধিকার আদায়ের প্রেরণা যোগায়। ইমারত নির্মাণ শ্রমিকরা রোদ-বৃষ্টি উপেক্ষা করে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন, কিন্তু তাদের জীবনমান ও কর্মস্থলের নিরাপত্তা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং তাদের সামাজিক মর্যাদা রক্ষায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো শ্রমিক যেন শোষণের শিকার না হয়, সেটি নিশ্চিত করাই হোক আজকের দিনের অঙ্গীকার।

​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, আত্রাই উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. মোখলেসুর রহমান, প্রচার সম্পাদক মো. বাচ্চু প্রামানিক, কোষাধ্যক্ষ মো. মোফাজ্জল হোসেন মন্টুসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সাধারণ শ্রমিকবৃন্দ। ​বক্তারা শ্রমিকদের কাজের কর্মঘণ্টা নির্ধারণ, স্বাস্থ্য বিমা এবং আপদকালীন সহায়তার দাবি জানিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করেন।

Facebook Comments Box
শেয়ার করুন:
ট্যাগস :

আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত

আপডেট সময় : ০৫:৪৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬