সংবাদ শিরোনাম :

তানোরে মে দিবসে প্রশাসনের আলোচনা সভা

তানোর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:২০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬ ০ বার পঠিত

আন্তর্জাতিক মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে রাজশাহীর তানোর উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদ প্রশাসক নাঈমা খান।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, রাজশাহী-১ (তানোর–গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন, শ্রমিকের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও অধিকার নিশ্চিত করা গেলে দেশ টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাবে। এ জন্য শ্রমিক, মালিক ও সংশ্লিষ্ট সবার সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল খালেক এবং তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ।

সভায় উপস্থিত ছিলেন, তানোর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলমগীর হোসেন, জামায়াতের সিনিয়র নেতা ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রহিম মোল্লা, তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি আব্দুল কাদের, তানোর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কাজী আফজাল, তানোর পৌর জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক জুয়েল রানা সহ অন্যান্য নেতৃবৃন্দ ছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে, সকালে তানোর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি তানোর থানা মোড় থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কাজী আফজালের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায়ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, অধ্যাপক মুজিবুর রহমান এমপি।এতে রাজশাহী জেলা ও তানোর উপজেলার রাজনৈতিক, সামাজিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।#

Facebook Comments Box
শেয়ার করুন:
ট্যাগস :

তানোরে মে দিবসে প্রশাসনের আলোচনা সভা

আপডেট সময় : ০৯:২০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬