ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি, চুক্তি না হলে ‘আরও তীব্র’ বোমা হামলা
- আপডেট সময় : ০৮:৫১:২৩ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬ ৮ বার পঠিত

যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধ পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, চুক্তি হলে ইরান যুদ্ধের ও যুক্তরাষ্ট্রের অবরোধের অবসান হতে পারে। তবে ইরান রাজি না হলে বোমা হামলা আরও তীব্র হতে পারে।
আজ বুধবার তার মালিকানাধীন সোশাল প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, “যা নিয়ে সমঝোতা হয়েছে, ইরান যদি তা দেয় – তাহলে অপারেশন এপিক ফিউরি শেষ হয়ে যাবে।”
যদিও তিনি নিজেই নিশ্চিত নন যে ইরান আসলে সেই শর্তগুলো মেনে নেবে কি না।
তিনি আরও বলেন, শর্ত মেনে নিলে হরমুজ প্রণালিতে ইরানের বন্দরগুলোর ওপর যে মার্কিন অবরোধ চলছে, সেটি তখন তুলে নেওয়া হবে এবং ইরানসহ সবার জন্য হরমুজ প্রণালি উন্মুক্ত থাকবে।
একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে এও বলেন, ইরান চুক্তিতে রাজি না হলে আবারও বোমা হামলা শুরু হবে এবং “দুঃখজনকভাবে সেটি মাত্রা ও তীব্রতা আগের চেয়ে অনেক বেশি হবে”।


















