সংবাদ শিরোনাম :
মহাদেবপুরে বখাটের ছুরিকাঘাতে আহত ১
মহাদেবপুর (নওগাঁ)প্রতিনিধি
- আপডেট সময় : ০১:৫৭:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬ ৫ বার পঠিত

নওগাঁর মহাদেবপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বাধীন হোসেন (২২) নামের এক বখাটের ছুরিকাঘাতে মকলেছুর রহমান (৫০) নামের একজন গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার ঈশ্বরলক্ষিপুর গ্রামে। এ ঘটনায় স্বাধীনসহ তার এক সহযোগী সেলিমকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক।
আটককৃত স্বাধীন হোসেন উপজেলার ঈশ্বর লক্ষিপুর গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে এবং তার সহযোগী সেলিম পার্শ্ববর্তী বাঁশবাড়িয়া গ্রামের। অপর দিকে আহত মোকলেছুর রহমান একই গ্রামের মৃত কাজিম মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সোমবার সন্ধ্যার আগে রাস্তা দিয়ে যাওয়ার সময় এক মাদ্রাসা ছাত্রীর ছোট ভাইকে বলে, তোর বোনকে আমার সাথে বিয়ে দিবি? বিয়ে না দিলে তাকে উঠিয়ে নিয়ে যাবো। এ কথা বলার পর তার এবং তার পরিবারের লোকজনের সাথে বাগবিতণ্ডা শুরু হয়। এর এক পর্যায়ে ওই ছাত্রীর চাচা মকলেছুর রহমানের পেটে চাকু ঢুকিয়ে দেয় স্বাধীন। তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা আহত মকলেছুরকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান এবং সাথে সাথেই স্থানীয়রা স্বাধীন হোসেন ও তার এক সহযোগী সেলিমকে আটক করে থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সময় তার আরেক সহযোগী সাগর (২২) সেখান থেকে পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক বলেন, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে দুই যুবককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনিপদক্ষেপ চলমান রয়েছে।
Facebook Comments Box
























