সংবাদ শিরোনাম :
Logo মহাদেবপুরে বিএনপি নেতৃবৃন্দের সাথে এমপি ফজলে হুদা বাবুলের মতবিনিময় Logo তানোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৭টি গরু ও ২টি শিয়ালের মর্মান্তিক মৃত্যু, দিশেহারা কৃষক Logo ঈশ্বরদীতে দিনব্যাপী লিচু উৎসব ও কৃষি বাণিজ্য মেলা অনুষ্ঠিত Logo উদ্ধার হলো দৌলতদিয়া ফেরিঘাটে ডুবে যাওয়া বাসটি Logo মাসুদুল হক মাসুদকে কেন্দ্রীয় যুবদলের সহসাধারণ সম্পাদক করায় সাঁথিয়ায় যুবদলের আনন্দ মিছিল। Logo বন্ধ-অলাভজনক কারখানায় বিনিয়োগে আকৃষ্ট করতে রোড শো করবে সরকার Logo ১৫১ সদস্যবিশিষ্ট যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে বিএসএফের পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি Logo সাঁথিয়ায় ভিপি শামসুরের নেতৃত্বে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী পালিত Logo সাঁথিয়ায় নানীর বেড়াতে এসে পানিতে ডুবে প্রাণ গেল সাদের

প্রধানমন্ত্রী নির্দেশে দুর্ঘটনায় নিহতদের জানাজায় বিভাগীয় কর্মকর্তারা, নওগাঁর রাজেন্দ্রবাটিতেপাশাপাশি কবরে দাফন ছয় জনের

নওগাঁ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:২৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬ ৬ বার পঠিত

নওগাঁর মান্দা উপজেলায় সরেজমিনে রাজেন্দ্রবাটিতে গিয়ে দেখা যায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে রাজশাহীর  বিভাগীয় কর্মকর্তারা জানাজায় । আশপাশের গ্রাম থেকে খাটিয়া এনে মরদেহ দাফনের প্রস্তুতি চলছে । সারিবদ্ধভাবে রাখা ছয়টি খাটিয়ায় নিহতদের মরদেহ রাখা হয় । শেষবারের মতো স্বজনদের দেখতে ভিড় করেন আশপাশের গ্রামের মানুষ। টাঙ্গাইলের কালিহাতীতে রড বোঝাই ট্রাক উল্টে ১৫ প্রাণহানির ঘটনায় নিহতের ৯ জনই নওগাঁর ।

এর মধ্যে ছয়জন একই গ্রামের, আজ পাশাপাশি কবরে তাদের দাফন সম্পন্ন হয়েছে। সকাল ১০টা ৪০ মিনিটে নওগাঁর মান্দা উপজেলার রাজেন্দ্রবাটি গ্রামে জানাজা শেষে তাদের দাফন করা হয় । এ সময় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে । নওগাঁর বিভিন্ন উপজেলার নিহত ১০ জন হলেন, মান্দা উপজেলার রাজেন্দ্রবাটি গ্রামের সাগর মিয়া (২০), রবিউল ইসলাম (২৫), বারিক (২১), বাদশা (৩২), ইয়াকুব (২০), তারেক (২০) ও মাইনুল (৩৫); পাকুরিয়া গ্রামের গিয়াস (২০) ও তার ভাই মাইনুল (২৮); এবং নিয়ামতপুর উপজেলার রামগাঁ এলাকার সুজন (৩৫)।এর আগে গতকাল সন্ধ্যায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহস্বজনদের কাছে হস্তান্তর করে পুলিশ।

আজ ভোরে মরদেহ গ্রামে পৌঁছায়। সরেজমিনে রাজেন্দ্রবাটিতে গিয়ে দেখা যায়, আশপাশের গ্রাম থেকে খাটিয়া এনে মরদেহ দাফনের প্রস্তুতি চলছে। সারিবদ্ধভাবে রাখা ছয়টি খাটিয়ায় নিহতদের মরদেহ রাখা হয়। শেষবারের মতো স্বজনদের দেখতে ভিড় করেন আশপাশের গ্রামের মানুষ ।

জানাজায় অংশ নেন রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশিদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাজাহান, নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী ও মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম।

বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশিদ বলেন, নিহতদের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা ও শুকনা খাবার দেয়া হয়েছে। এটি অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। এক গ্রামের এত মানুষ একসঙ্গে প্রাণ হারানো মর্মান্তিক। প্রশাসনের পক্ষ থেকে পরিবারগুলোর পাশে থাকা হবে। গতকাল ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী উপজেলার সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় রডবোঝাই একটি ট্রাক উল্টে ১৫ জন নিহত হন। তারা সবাই ঈদ উপলক্ষে বাড়ি ফিরছিলেন।

Facebook Comments Box
শেয়ার করুন:
ট্যাগস :

প্রধানমন্ত্রী নির্দেশে দুর্ঘটনায় নিহতদের জানাজায় বিভাগীয় কর্মকর্তারা, নওগাঁর রাজেন্দ্রবাটিতেপাশাপাশি কবরে দাফন ছয় জনের

আপডেট সময় : ০৮:২৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬