সংবাদ শিরোনাম :
হুমকি বন্ধ হলে হরমুজ প্রণালি দিয়ে চলাচল স্বাভাবিক হতে পারে: আইআরজিসি
সারাবেলা সংবাদ ডেস্ক :
- আপডেট সময় : ০৮:৫৫:৪০ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬ ৮ বার পঠিত

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী জানিয়েছে যে “আগ্রাসীদের হুমকি শেষ হলে” হরমুজ প্রণালি আবারও খুলে দেওয়া হতে পারে।
যদিও ওই বিবৃতিটির অর্থ এখনই পুরোপুরি পরিষ্কার নয়, তবে “ইরানের নিয়ম-নীতি মেনে” হরমুজ প্রণালি অতিক্রম করার জন্য জাহাজ মালিকদের ধন্যবাদ জানিয়েছে আইআরজিসি।
“আগ্রাসীদের হুমকি শেষ হলে এবং নতুন ব্যবস্থার আওতায় প্রণালিটি দিয়ে নিরাপদে ও স্থায়ীভাবে চলাচলের সুযোগ তৈরি হবে,” বলা হয় বিবৃতিতে।
আইআরজিসি এই বিবৃতি এমন সময় দিয়েছে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েক ঘণ্টা আগেই ঘোষণা দেন যে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিরাপদ রাখতে যুক্তরাষ্ট্র ‘প্রজেক্ট ফ্রিডম’ সাময়িকভাবে স্থগিত করছে।
Facebook Comments Box


















