সংবাদ শিরোনাম :
ইরান যুদ্ধ নিয়ে জরুরি বৈঠক করতে যাচ্ছেন স্টারমার
সারাবেলা সংবাদ ডেস্ক :
- আপডেট সময় : ১০:০২:২১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ ৭ বার পঠিত

ইরান যুদ্ধের প্রসঙ্গে জরুরি একটি বৈঠক করতে যাচ্ছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার। তার সরকারের জরুরি কমিটি কোবরার একটি বৈঠকে সভাপতিত্ব করবেন তিনি। এই কমিটিতে মন্ত্রী এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা থাকেন।
কোনো উদ্ভূত পরিস্থিতিতে সরকারের পদক্ষেপগুলো কী হবে এই কমিটিতে তারা সেটি সমন্বয় করেন।
সোমবার সকালে ল্যাঙ্কাশায়ারে ইউএসডিএডব্লিউ ট্রেড ইউনিয়ন সম্মেলনে দেওয়া এক ভাষণে কিয়ের স্টারমার মধ্যপ্রাচ্য সংঘাত নিয়ে যুক্তরাজ্যের অবস্থান আবারও স্পষ্ট করেন।
তিনি বলেন, “আমাদের স্বার্থ নেই এমন কোনো যুদ্ধে আমি এই দেশকে কখনোই টেনে নিতে দেব না।”
Facebook Comments Box

















