ঈশ্বরদীতে বিনা উদ্ভাবিত বিনাধান ২৫ চাষে কৃষকের বাজিমাত
- আপডেট সময় : ০৯:০৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ ৫১ বার পঠিত

পাবনা’র ঈশ্বরদী উপজেলায় বিনা উদ্ভাবিত বোরো ধানের উচ্চ ফলনশীল ও প্রিমিয়াম কোয়ালিটির উন্নত জাত বিনা ধান২৫ এর সাথে ব্রি ধান১০৮ এবং হাইব্রিড এসএল ৮ এর প্রায়োগিক পরীক্ষণ মূল্যায়ন ও চাষাবাদে ব্যাপক ফলন হাওয়াই কৃষকদের এখন মুখে হাসি। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত বিনা ধান -২৫ আবাদকৃত কৃষক ও বিনা উপকেন্দ্র ঈশ্বরদীর পিএসও এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মুহাম্মদ ফেরদৌস ইকবাল, ঈশ্বরদী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আব্দুল মমিন, পাবনার কৃষি তথ্য সার্ভিসের সহকারী তথ্য অফিসার বাদল চন্দ্র সরকার ও উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মাহবুবুল আলমের আলাপ করে জানা গেছে, বিনা উদ্ভাবিত বোরো মৌসুমের বিনা ধান২৫ জাতটি উচ্চ ফলনশীল ও প্রিমিয়াম কোয়ালিটির।
এর চাল অতি লম্বা ও সরু। ধানের দানায় অ্যামাইলোজের পরিমাণ শতকরা ২৫.১ ভাগ এবং প্রোটিনের পরিমাণ শতকরা ৬.৬ ভাগ। ভাত সাদা, ঝরঝরে ও সুস্বাদু ফলে বাজারমূল্য বেশি এবং রপ্তানী উপযোগী। এর গড় জীবনকাল ১৪৫ দিন। এ জাতে রোগ বালাইয়ের পরিমাণ কম। এ জাতের ডিগ পাতা খাড়া, সরু ও মধ্যম, রং গাঢ় সবুজ। ধান পরিপক্ক হওয়ার পরও ডিগাপাতা গাঢ় সবুজ এবং খাড়া থাকে। এ জাতের গাছ লম্বা কিন্তু শক্ত হেলে পড়ে না । প্রতি গাছে ১০-১২টি কুশি থাকে। ছড়ার দৈর্ঘ্য গড়ে ২৭.০ সে.মি. লম্বা। প্রতি শীষে পুষ্ট দানার পরিমাণ ২৮০-২৯০টি। ১০০০ টি পুষ্ট ধানের ওজন গড়ে ১৯.৭ গ্রাম। উত্তম পরিচর্যা করতে পারলে হেক্টরে ৮.৫ টন পর্যন্ত ফলন পাওয়া সম্ভব। এসময় বিনা উদ্ভাবিত বোরো ধানের উন্নত জাত বিনা ধান২৫ সাথে ব্রি ধান১০৮ এবং হাইব্রিড এসএল ৮ এর প্রায়োগিক পরীক্ষণ মূল্যায়ন ও চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে কৃষকদের এই ধান সম্পর্কে সচেতন করা হয়।
ঈশ্বরদী বিনা উপ কেন্দ্র সূত্রে যা না গেছে, আট বছরের গবেষণায় ধানের এই নতুন জাত উদ্ভাবন করেছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)। জাতটি অতি লম্বা, সরু, উচ্চফলনশীল ও আলোক অসংবেদনশীল। বিনা ধান-২৫ জাতের চাষাবাদের ফলে বিদেশ থেকে চিকন চাল আমদানিনির্ভরতা কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিনা ধান২৫ জাতটি আগাম ও ফলন ভালো। খড়ের পরিমাণ বেশি। এতে রোগ ও পোকার আক্রমণ কম। জাতটি আগাম হওয়ায় অন্যান্য জাতের চেয়ে আগে ফসল সংগ্রহ করা যায়, বিধায় ঝড় বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার সম্ভাবনা থকে।










