সংবাদ শিরোনাম :

এশিয়া কাপে শ্রীলঙ্কার দিকে তাকিয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:২০:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ৮৮ বার পঠিত

এশিয়া কাপের ‘বি’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে ব্যাট করছে আফগানিস্তান। লড়াইটা শ্রীলঙ্কা-আফগানিস্তানের হলেও, বাংলাদেশের সুপার ফোর ভাগ্য ঝুলে আছে এই ম্যাচের ফলাফলের উপর।

দুই ম্যাচ জিতে এই গ্রুপ থেকে সুপার ফোরে নিজেদের জায়গা অনেকটাই নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। তবে সমান পয়েন্ট থাকলেও রানরেট কম থাকায় এখনো পরের ধাপ নিশ্চিত নয় বাংলাদেশের। এক্ষেত্রে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে বাংলাদেশকে।

আফগানিস্তানের জন্যও এটি টুর্নামেন্টে টিকে থাকার লড়াই। এই ম্যাচ জিতলে রান ব্যবধানে বাংলাদেশকে পেছনে ফেলে সুপার ফোরে জায়গা করে নেবে তারাও। আর আফগানিস্তানের পরাজয়ে পরের ধাপে উঠবে বাংলাদেশ।

অবশ্য লঙ্কানদের বিপক্ষে আফগানরা জিতে গেলেও গাণিতিক হিসাবে বাংলাদেশ পরের ধাপে যাওয়ার সুযোগ আছে। কিন্তু সেজন্য বিশাল ব্যবধানে হারতে হবে লঙ্কানদের। নেট রান রেটের এই হিসাব যে বাংলাদেশ মিলাতে চাইবে না সেটি না বললেও চলছে।

Facebook Comments Box
শেয়ার করুন:
ট্যাগস :

এশিয়া কাপে শ্রীলঙ্কার দিকে তাকিয়ে বাংলাদেশ

আপডেট সময় : ১০:২০:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫