সংবাদ শিরোনাম :

কয়েক ঘণ্টার বৃষ্টিতে নিমজ্জিত চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক,চট্টগ্রাম
  • আপডেট সময় : ০১:০৫:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ ৭ বার পঠিত

মাত্র কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে চট্টগ্রামের বিভিন্ন এলাকা পানিতে নিমজ্জিত হয়ে গেছে। বার্তা সংস্থা বাসস বলছে, দুপুরের পর থেকে শুরু হওয়া ভারি বৃষ্টিতে নগরীর প্রবর্তক মোড়সহ বিভিন্ন এলাকায় কোমর সমান পানি জমে যায়। এতে ওই সড়ক ব্যবহারকারীরা চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যায় এবং পথচারীরা বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে পানির মধ্য দিয়ে চলাচল করছে।

চট্টগ্রাম আমবাগান আবহাওয়া অফিসের ইনচার্জ বিজন রায় বাসসকে বলেন, সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চট্টগ্রামে ১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী ২৪ ঘণ্টায়ও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে তিনি জানান।

এদিকে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলে জানা গেছে, আজ ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চট্টগ্রাম বিভাগের দুই জেলা, ফেনী ও কুমিল্লাতে ভারী বৃষ্টিপাত হয়েছে।

ছয় ঘণ্টায় ফেনীতে ১২৬ ও কুমিল্লায় ১০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

Facebook Comments Box
শেয়ার করুন:

কয়েক ঘণ্টার বৃষ্টিতে নিমজ্জিত চট্টগ্রাম

আপডেট সময় : ০১:০৫:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬