সংবাদ শিরোনাম :

তানোরে আগুনে পুড়ল তুলার গুদাম

তানোর ( রাজশাহী) প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:০৪:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ ৯ বার পঠিত
 রাজশাহীর তানোর পৌর শহরের একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার (৯ মার্চ) বেলা ১১টার দিকে পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের চাঁদপুর মহল্লায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদপুর মোড়ের উত্তরে আব্দুল গনি মিয়ার ধানের চাতালের একটি অংশ ভাড়া নিয়ে টিন দিয়ে ঘিরে তুলার গুদাম পরিচালনা করছিলেন আলমগীর হোসেন। তিনি মাদারীপুর জেলার বাসিন্দা। অগ্নিকাণ্ডে গুদামে থাকা বিপুল পরিমাণ তুলা পুড়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
খবর পেয়ে তানোর ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই গুদামে থাকা তুলা ও অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সকালে শ্রমিকরা গুদামের ভেতরে ফ্যান চালিয়ে কাজ করছিলেন। এ সময় চলন্ত অবস্থায় ফ্যান খুলতে গেলে সেখান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন নেভানোর চেষ্টা করতে গিয়ে তুলার ওপর লাঠি দিয়ে আঘাত করলে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে পুরো গুদাম দাউদাউ করে জ্বলে ওঠে।
স্থানীয় বাসিন্দা আব্দুস সালাম বলেন, “হঠাৎ করে গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখি। পরে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। আমরা স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেছি, কিন্তু তুলা থাকায় আগুন দ্রুত ছড়িয়ে যায়।”
আরেক বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, “খবর পেয়ে আশপাশের মানুষ ছুটে আসে। সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।”
তানোর ফায়ার সার্ভিসের সাব-স্টেশন কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, গুদামের মেশিন বা ফ্যানের কোনো নাট-বল্টু ছিটকে গিয়ে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, আগুন লাগার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গুদামের ভেতর থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
গুদাম পরিচালনাকারী আলমগীর হোসেন জানান, অগ্নিকাণ্ডে তার প্রায় ১০ লাখ টাকার তুলা ও অন্যান্য মালামাল পুড়ে গেছে।#
Facebook Comments Box
শেয়ার করুন:
ট্যাগস :

তানোরে আগুনে পুড়ল তুলার গুদাম

আপডেট সময় : ১২:০৪:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬