সংবাদ শিরোনাম :
নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা
নীলফামারী প্রতিনিধি
- আপডেট সময় : ০৯:২৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ ৬ বার পঠিত

নীলফামারীর ডোমারে অবৈধ ভাবে নদী থেকে বালু উত্তোলনের অপরাধে দুই ব্যক্তির কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে (১৬এপ্রিল) হরিণচড়া ইউনিয়নের ধরধরারপাড় এলাকাস্থ দেওনাই নদী এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা জরিমানা আদায় করা হয়।
আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী।
দন্ডিতরা হলেন একই এলাকার আব্দুর রহমানের ছেলে ফারুক(৩০) ও ডিমলা উপজেলার ট্রাক্টর চালক অমল চন্দ্র(২৮)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী জানান, ঘটনাস্থলে নদী থেকে বালু উত্তোলনের অভিযোগের সত্যতা পাওয়া যায়। তাৎক্ষনিক ভাবে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের দু’জনকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
ইউএনও বলেন, জরিমানার টাকা তারা পরিশোধ করেছেন।
Facebook Comments Box










