সংবাদ শিরোনাম :
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
সারাবেলা সংবাদ ডেস্ক :
- আপডেট সময় : ০৬:৫২:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ ৬ বার পঠিত

পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাঘচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ অগ্রগতি এবং যুদ্ধ পুরোপুরি বন্ধ করার বিষয়ে ইরানের ‘নীতিগত অবস্থান’ ব্যাখ্যা করেছেন।
বিবৃতিতে আরও বলা হয়েছে যে, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শোনার পর চলমান আলোচনা প্রক্রিয়ার ওপর “আস্থা প্রকাশ” করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এই প্রক্রিয়া অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।
Facebook Comments Box











