পাবনায় দারুল আমান ট্রাস্টের ওয়াজমাহফিলে দোকান বসানোকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক নিহত
- আপডেট সময় : ১১:৪১:০৯ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ ১৫ বার পঠিত

পাবনা দারুল আমান ট্রাস্টে জালছায় দোকান বসানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সুজন মোল্লা নামে এক যুবক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবারসকাল সাড়ে আটটার দিকে পাবনা সদরে দারুলআমান ট্রাস্টে এ ঘটনা ঘটে। পরে বিকেল সাড়ে চারটার দিকে রাজশাহী নেয়ার পথে মারা যায়। নিহত সূজন মোল্লা পাবনার সাঁথিয়া পিপুলিয়া গ্রামের সাইফুল মোল্লার ছেলে।
সুজন মোল্লা বেশ কয়েকবছর ধরে পাবনার বিভিন্ন জালছায় ঝালমুড়ি,লেবুরসরবত বিক্রি করতো এবং পুস্পপাড়া এলাকায় বসবাস করতো । এ ঘটনায় পুলিশ সোহান ইসলাম নামে একজনকে গ্রেফতার করেছে। সে মহেন্দ্রপুর গ্রামের শরিফ প্রামানিকের ছেলে। নিহতসুজন মোল্লার ভাই জানান, আমরা বিষয়টা নিয়ে দারুলআমান ট্রাস্টের প্রিন্সিপ্যাল ইকবাল হোসাইনের নিকট সহযোগীতার জন্য গেলে তিনি থানায় যাও বলে আর কোন খোঁজ নেয়নী।
পুলিশ ও নিহতের স্বজনদের মাধ্যমে জানাগেছে, দারুলআমান ট্রাস্টে ওয়াজমাহফিলে দোকান বসানোকে কেন্দ্র করে সোহানের সাথে বাকবিতন্ডা হয় সুজনের। এক পর্যায়ে সোহান সুজনকে ছুরিকাঘাত করে। পরে সুজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে পাবনা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থা অবনিত হলে তাকে রাজশাহী রেফার্ড করে দেন চিকিৎসক। পরে তাকে রাজশাহী নেয়ার পথে মারা যায়।
পাবনা সদর থানার অফিসার ইনচার্জ দুলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।










