সংবাদ শিরোনাম :
পাবনার বেড়ায় হাম-রুবেলা মোকাবেলায় টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন-ইউএনও রুনাল্ট চাকমা
শফিউল আযম, বেড়া (পাবনা) প্রতিনিধি :
- আপডেট সময় : ০৬:৪৭:২৭ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬ ১৮ বার পঠিত

সারাদেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। হাম-রুবেলা মোকাবিলায় রোববার (৫ এপ্রিল) সকাল ৯টা থেকে ১৮টি জেলার উচ্চ ঝুঁকিপূর্ণ ৩০টি উপজেলা ও পৌরসভায় জরুরি হাম-রুবেলা (এমআর) টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। এ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সব শিশুকে টিকার আওতায় আনা হবে বলে জানা গেছে।
উচ্চ ঝুঁকিপূর্ণ পাবনা বেড়া উপজেলায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি-২০২৬ এর উদ্বোধন করেন বেড়া উপজেলা নিবাহী অফিসার রুনাল্ট চাকমা।
বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর আয়োজনে রোববার সকাল ৯টায় জাতশাকিনী ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের সবুর খানের বাড়িতে এই টিকাদান কর্মসূচীর উদ্বোধন করা হয়।
এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তাহমিনা ইয়াসমিন নীলা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপজেলা নির্বাহী অফিসার রুনাল্ট চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে জাতশাখিনী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ (মানিক), বেড়া উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আলহাজ্ব মনিরুজ্জামান মনির।
উপজেলা নির্বাহী অফিসার রুনাল্ট চাকমা বলেন, গুজব বা ভ্রান্ত তথ্য এড়িয়ে শিশুদের সময়মতো টিকা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। টিকাদান কর্মসূচির মাধ্যমে হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আনা সম্ভব।
হাম প্রতিরোধযোগ্য একটি রোগ, আর এর সবচেয়ে কার্যকর সুরক্ষা হলো টিকা। তাই রবিবার থেকে শুরু হওয়া এই বিশেষ কর্মসূচিতে শিশুদের অংশগ্রহণ নিশ্চিত করতে তিনি অভিভাবকদের সচেতন হওয়ার আহবান জানান।
Facebook Comments Box










