সংবাদ শিরোনাম :

পিএসএলে অভিষেক ইমনের, মুস্তাফিজও রয়েছেন লাহোর একাদশে

সারাবেলা সংবাদ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:১১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ১০ বার পঠিত

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসর শুরু হয়েছে আজ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ খেলতে নেমেছে বর্তমান চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স ও নবাগত হায়দরাবাদ কিংসমেন।

এ ম্যাচ দিয়েই নবম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে পিএসএলে অভিষেক হলো পারভেজ হোসেন ইমনের। বাঁহাতি ব্যাটার ইমন খেলছেন লাহোর কালান্দার্সে।

ব্যাটিং অর্ডারের চারে নেমে ১ ছক্কায় ১৩ বলে ১৪ রান করে আউট হয়েছেন তিনি।

ইমনের সতীর্থ হিসেবে আছেন আরেক বাংলাদেশি মুস্তাফিজুর রহমান। কাটার মাস্টার মুস্তাফিজ ৮ বছর পর পিএসএলে ফিরেছেন। সর্বশেষ তিনি এই টুর্নামেন্টে খেলেছিলেন ২০১৮ সালে; লাহোর কালান্দার্সের হয়েই।

ইমন ও মুস্তাফিজ ছাড়াও বাংলাদেশিদের মধ্যে পিএসএলে খেলার অভিজ্ঞতা আছে সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, এনামুল হক বিজয়, সাব্বির রহমান ও রিশাদ হোসেনের।

গত বছর নাহিদ রানা পেশাওয়ার জালমি ও মেহেদী হাসান মিরাজ লাহোর কালান্দার্সের স্কোয়াডে থাকলেও খেলার সুযোগ পাননি। আর লিটন দাস করাচি কিংসে নাম লেখালেও চোটের কারণে খেলতে পারেননি।

এ বছর ছয়জন বাংলাদেশি ক্রিকেটারকে পিএসএলের তিনটি ফ্র্যাঞ্চাইজি দলে ভিড়িয়েছে।

ইমন-মুস্তাফিজ লাহোর কালান্দার্সে, শরীফুল ইসলাম-নাহিদ রানা-তানজিদ হাসান তামিম পেশোয়ার জালমিতে এবং রিশাদ হোসেন নবাগত দল রাওয়ালপিন্ডি পিন্ডিজের হয়ে খেলবেন।

উদ্বোধনী ম্যাচে টস জিতে ব্যাটিং করেছে লাহোর কালান্দার্স। ফখর জামানের ফিফটি, সিকান্দার রাজা ও শাহীন আফ্রিদির বিস্ফোরক ব্যাটিংয়ে হায়দরাবাদ কিংসমেনকে তারা ২০০ রানের লক্ষ্য দিয়েছে। কিছুক্ষণের মধ্যে মুস্তফিজুর রহমানকে বোলিং করতে দেখা যাবে।

পিএসএলের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করছে টি স্পোর্টস।

Facebook Comments Box
শেয়ার করুন:

পিএসএলে অভিষেক ইমনের, মুস্তাফিজও রয়েছেন লাহোর একাদশে

আপডেট সময় : ১১:১১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬