সংবাদ শিরোনাম :

ফারুকের মনোনয়ন বাতিল অবৈধ নয় কেন, হাইকোর্টের রুল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৩৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫ ২৩ বার পঠিত

ফারুক আহমেদ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবির পরিচালক হিসেবে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল কেন অবৈধ ও আইন বহির্ভূত ঘোষণা করা হবে না- এই মর্মে রুল জারি করেছে হাইকোর্ট।

বিসিবির বিদায়ী সভাপতি ফারুক আহমেদের করা একটি রিটের প্রাথমিক শুনানি শেষে এ রুল জারি করা হয়েছে।

একই সঙ্গে আদালত বিসিবির বর্তমান পরিষদের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে স্থিতিবস্থা দিয়েছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন বিসিবি ও বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের আইনজীবী নাসির উদ্দিন আহমেদ অসীম।

“আদালতের এ সিদ্ধান্তের ফলে আমিনুল ইসলাম বুলবুল ও তার নেতৃত্বাধীন পরিষদ কার্যক্রম চালিয়ে যেতে পারবে,” বলছিলেন তিনি।

গত ২৯শে মে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বোর্ড পরিচালক হিসেবে ফারুক আহমেদের ফারুকের মনোনয়ন বাতিল করে। এর পরদিন ৩০শে মে আমিনুল ইসলামকে বিসিবির পরিচালক মনোনীত করে এনএসসি। পরে পরিচালকদের সভায় তিনি সভাপতি নির্বাচিত হন।

গত শুক্রবার বিকেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল।

এর আগে ফারুক আহমেদের বিরুদ্ধে নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ আনেন বোর্ডেরই আটজন পরিচালক।

তারা যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বরাবর একটি চিঠি দিয়ে বোর্ড সভাপতির ওপর অনাস্থা জ্ঞাপন করেন বলে জানানো হয়েছিলো।

Facebook Comments Box
শেয়ার করুন:
ট্যাগস :

ফারুকের মনোনয়ন বাতিল অবৈধ নয় কেন, হাইকোর্টের রুল

আপডেট সময় : ১১:৩৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫