বাংলাদেশ সচিবালয় রিপোর্টার্স ফোরাম আয়োজিত মতবিনিময় সভায় তিনি আরও বলেন, ‘এ অবস্থায় চুপ করে বসে থাকার উপায় নেই। কোন যুক্তিতে মোস্তাফিজকে মানা করা হচ্ছে, প্রশ্ন তুলে তিনি আরও বলেন, ‘একটা প্রতিক্রিয়া দেখাতে হচ্ছে।’
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচন থেকে দুরে রাখতে মানুষকে ভয়ভীতি দেখানোর চেষ্টা চলছে। ওসমান হাদির হত্যার পর প্রার্থীদের নিরাপত্তায় বাড়তি পদক্ষেপ নিতে হচ্ছে।’
তবে সার্বিকভাবে আইনশৃঙ্খলা বাহিনী কার্যকর পদক্ষেপ নিচ্ছে বলেও জানান তিনি বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেয়ার সুযোগ নেই। অন্তর্বর্তী সরকারের আমলেই সম্প্রচার অধ্যাদেশ এবং মিডিয়া কমিশন করে দিতে কাজ চলছে বলেও তিনি জানান।












