সংবাদ শিরোনাম :

ব্রাহ্মণবাড়িয়ায় মব সৃষ্টি করে যুবককে তুলে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৩২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ ২৪ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় দ্বীন ইসলাম নামে এক যুবককে মব বা দলবদ্ধ বিশৃঙ্খলা সৃষ্টি করে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজনীন সুলতানা গণমাধ্যমকে  এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ এবং স্থানীয় সংবাদদাতাদের কাছ থেকে পাওয়া তথ্যে জানা যাচ্ছে, দ্বীন ইসলাম সামাজিক মাধ্যমে কন্টেন্ট তৈরি করতেন তিনি মাদকসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড নিয়ে অনুসন্ধানী কন্টেন্ট তৈরি করতেন বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার দুপুরে ২০ থেকে ৩০ জন ব্যক্তি দ্বীন ইসলামের বাড়িতে হামলা চালিয়ে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। কয়েক ঘণ্টা পরে পার্শ্ববর্তী কুমিল্লা জেলার একটি স্থানে মৃত অবস্থায় পাওয়া যায় দ্বীন ইসলামকে।

এ ঘটনার পেছনে সম্পত্তি, আধিপত্য এবং কন্টেন্ট সংক্রান্ত বিষয় জড়িত থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। বিষয়টি নিয়ে একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন পুলিশ। তবে, এ ঘটনায় জড়িত কাউকে এখনো আটক বা গ্রেফতার করা হয়নি।

Facebook Comments Box
শেয়ার করুন:

ব্রাহ্মণবাড়িয়ায় মব সৃষ্টি করে যুবককে তুলে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ

আপডেট সময় : ১০:৩২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬