সংবাদ শিরোনাম :

ভারতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, আনুষ্ঠানিক জানাল বিসিবি

সারাবেলা সংবাদ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:২৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬ ৭ বার পঠিত

২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। ভেন্যু স্থানান্তরের জন্য আইসিসির কাছে অনুরোধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আপাতত আইসিসির সিদ্ধান্তের অপেক্ষায় বোর্ড।

রোববার জরুরি বোর্ড সভার পর এই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিসিবি।

এর আগে অবশ্য বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম চ্যানেল আই অনলাইকে বিষয়টি নিশ্চিত করেছেন। তখন তিনি বলেছিলেন, ‘কিছুক্ষণের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে আমরা বিষয়টি নিয়ে বিস্তারিত জানাবো।’এরপরই বিজ্ঞপ্তি দিয়ে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানায় বিসিবি।

মূলত ভারত ও বাংলাদেশের বর্তমান ভূরাজনৈতিক অস্থিরতার কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। ঘটনার শুরু নিরাপত্তার দোহাইয়ে বিসিসিআইয়ের চাপে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সের ছেড়ে দেয়াকে কেন্দ্র করে। এতে শঙ্কায় জেগেছে ভারতে বিশ্বকাপ খেলতে গেলে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়েও।

বিজ্ঞপ্তিতে বিসিবি বলেছে, ‘২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপ সম্পর্কিত সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিসিবির পরিচালনা পরিষদের জরুরি বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। বোর্ড গত ২৪ ঘণ্টার পরিস্থিতি বিস্তারিতভাবে পর্যালোচনা করেছে এবং ভারতে গড়াতে চলা ম্যাচগুলোতে বাংলাদেশ জাতীয় অংশগ্রহণে পারিপাশ্বিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।’

‘চলমান পরিস্থিতি এবং ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের পুঙ্খানুপুঙ্খ মূল্যায়ন এবং বাংলাদেশ সরকারের পরামর্শ বিবেচনা করে, পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে যে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয় দল বিশ্বকাপ খেলতে ভারতে ভ্রমণ করবে না।’

‘এই সিদ্ধান্তের আলোকে বিসিবি আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) ইভেন্ট কর্তৃপক্ষ হিসেবে বাংলাদেশের সমস্ত ম্যাচ ভারতের বাইরে কোনও ভেন্যুতে স্থানান্তরের বিষয়টি বিবেচনা করার জন্য অনুরোধ করেছে।’

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, ‘বোর্ড বিশ্বাস করে যে বাংলাদেশের খেলোয়াড়, দলের কর্মকর্তা, বোর্ড সদস্য এবং অন্যান্য অংশীদারদের নিরাপত্তা নিশ্চিতে পাশাপাশি দল যেন নিরাপদ ও উপযুক্ত পরিবেশে টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারে তা নিশ্চিত করতে এই ধরনের পদক্ষেপ প্রয়োজনীয়। বিসিবি পরিস্থিতি সম্পর্কে আইসিসির অনুধাবন এবং এই বিষয়ে জরুরি প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছে।’
Facebook Comments Box
শেয়ার করুন:
ট্যাগস :

ভারতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, আনুষ্ঠানিক জানাল বিসিবি

আপডেট সময় : ০৬:২৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬