সংবাদ শিরোনাম :

মধ্যপ্রাচ্যে শান্তি আনতে সবকিছু করবে রাশিয়া, আরাঘচিকে বলেছেন পুতিন

সারাবেলা সংবাদ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:০০:৩০ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ ৬ বার পঠিত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সেন্ট পিটার্সবার্গে সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ নভোস্তির বরাত দিয়ে বিবিসি ফার্সি এই তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, বৈঠক চলাকালীন প্রেসিডেন্ট পুতিন বলেন, ইরান এবং এই অঞ্চলের অন্যান্য দেশগুলোর জন্য সম্ভাব্য সবকিছুই করবে রাশিয়া।

প্রতিবেদন অনুযায়ী, মি. আরাঘচি বলেছেন, ইরান এবং রাশিয়ার সম্পর্ক একটি স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বা কৌশলগত অংশীদারিত্ব” যেটি ভবিষ্যতে আরো শক্তিশালী হতে থাকবে।

রুশ প্রেসিডেন্টও জোর দিয়ে বলেন, মস্কো ইরানের সাথে তার “স্ট্র্যাটেজিক রিলেশনস বা কৌশলগত সম্পর্ক” বজায় রাখবে।

আরাঘচির টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা ছবিতে দেখা যায়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের প্রতিনিধিদলের সঙ্গে একটি টেবিলে বসে পুতিনের সঙ্গে বৈঠক করছেন।

পুতিনের সঙ্গে রয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ, ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভ এবং রাশিয়ার জিআরইউ সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান ইগর কস্তিউকভ।

Facebook Comments Box
শেয়ার করুন:

মধ্যপ্রাচ্যে শান্তি আনতে সবকিছু করবে রাশিয়া, আরাঘচিকে বলেছেন পুতিন

আপডেট সময় : ১০:০০:৩০ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬