সংবাদ শিরোনাম :

রাজধানীতে মোটরসাইকেলে করে এসে গুলি, নিহত-১

নিজস্ব প্রতিবেদক,ঢাকা
  • আপডেট সময় : ০১:১৪:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ ৭ বার পঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ হলের নিকটবর্তী বটতলায় মোটরসাইকেলে করে এসে গুলি করার ঘটনায় একজন নিহত হয়েছে। আজ মঙ্গলবার রাতে বিষয়টির সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নিউমার্কেট থানা পুলিশ।

নিউ মার্কেট থানার ইন্সপেক্টর (তদন্ত) আনোয়ার হোসেন খান গণমাধ্যমকে জানান, কে বা কারা গুলি করেছে, সে বিষয়ে এখনও কিছু জানতে পারেনি পুলিশ। নিহত ওই ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর।

থানার ডিউটি অফিসার এসআই শাহীন হোসেন বলেন, আনুমানিক আজ রাত ৮টা নাগাদ ঘটনাটি ঘটেছে। এরপর তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি মোটরসাইকেলে করে এসে দুইজন ব্যক্তি এসে ওই ব্যক্তিকে গুলি করে। সেই সময় স্থানীয় লোকজন ধাওয়া দিলে তারা জনতাকে উদ্দেশ্য করেও গুলি ছুড়ে পালিয়ে যায়।

Facebook Comments Box
শেয়ার করুন:

রাজধানীতে মোটরসাইকেলে করে এসে গুলি, নিহত-১

আপডেট সময় : ০১:১৪:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬